এক্সপ্লোর

Pan Adhaar Linking Extension: বাড়ল প্যান-আধার সংযোগের সময়সীমা

৩০ জুন শেষ হওয়ার কথা ছিল যে সময়সীমা

নয়াদিল্লি : আরও ৩ মাস বাড়ল আধার-প্যান সংযোগের সময়সীমা। ৩০ জুনের বদলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সংযুক্তিকরণ। এমনটাই জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। করোনা অতিমারির কথা মাথায় রেখেই যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্যান ও আধার সংযোগের সময়সীমা এই নিয়ে চতুর্থ দফায় বাড়ানো হল সরকারের পক্ষ থেকে। গত বছরের ৩১ মার্চ প্যান-আধার সংযুক্তিকরণের শেষ দিন ঘোষণা করা হয়েছিল একেবারে শুরুতে। করোনা আবহে তা প্রথমে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরের দু-দফায় চলতি বছরের ৩১ মার্চ ও তারপর ৩০ জুন পর্যন্ত বেড়েছিল মেয়াদ। করোনা পরিস্থিতির কথা ভেবেই তা ফের একবার আরও তিনমাসের জন্য বাড়ানো হল।

প্যান কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া এই মুহূর্তে যথেষ্ট সরল করা হয়েছে এবং সরকারের চালু করা নতুন আয়কর পোর্টালের মাধ্যমে তা অনলাইনেই করা যেতে পারে। গত ৮ জুন এই পোর্টালের লঞ্চ করেছে সরকার। করদাতাদের কর প্রদানের প্রক্রিয়া সরল করতে সরকার ওই পোর্টার লঞ্চ করে ইউআই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। 

প্যান ও আধার সংযুক্তির প্রক্রিয়া

  • এক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। দেখে নেওয়া যাক সেই পদ্ধতি-
    -https://www.incometax.gov.in/iec/foportal/-এ লগ ইন করতে হবে।
    - পোর্টালের হোম পেজে স্ত্রল করে নিচে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।
    -ক্লিক করলেই নতুন ওয়েব পেজ খুলে যাবে
    -এরপর প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে।
    -প্রয়োজনীয় বক্সগুলিতে টিক মার্ক দিতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
    -এরপর নথিভূক্ত মোবাইল নম্বরে আসা ছয় অঙ্কের ওটিপি এন্টার করতে হবে এবং সংযুক্তির প্রক্রিয়ার জন্য ভ্যালিডেট করতে হবে।

প্যান ও আধার সংযুক্তিকরণ না হলে কী হবে?

বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান গুরুত্বপূর্ণ নথি। আধারের সঙ্গে এর সংযুক্তি না ঘটালে সময়সীমার পর তা নিষ্ক্রিয় হয়ে যাবে। এর প্রভাব পড়বে বিভিন্ন আর্থিক লেনদেন এবং পেনশন, স্কলারশিপ, এলপিজি ভর্তুতির মতো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget