এক্সপ্লোর

লিজে নেওয়া জমির মাটি কুপোনোর সময় মিলল ১৪.৯৮ ক্যারেট হীরে, রাতারাতি কপাল ফিরল পান্নার কৃষকের

কথায় আছে, উপরওয়ালা যখন দেন, তখন হাত উপুড় করেই দেন। অনেক সময় রাতারাতি কপাল ফিরে যায় কারুর কারুর। এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের এক কৃষকের ক্ষেত্রে। মধ্যপ্রদেশের পান্না জেলার ওই দরিদ্র কৃষক জমিতে মাটি কোপানোর সময় পেলেন ৬০ লক্ষ টাকার হীরে। এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি।

নয়াদিল্লি: কথায় আছে, উপরওয়ালা যখন দেন, তখন হাত উপুড় করেই দেন। অনেক সময় রাতারাতি কপাল ফিরে যায় কারুর কারুর। এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের এক কৃষকের ক্ষেত্রে। মধ্যপ্রদেশের পান্না জেলার ওই দরিদ্র কৃষক জমিতে মাটি কোপানোর সময় পেলেন ৬০ লক্ষ টাকার হীরে। এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। লখন সিংহ নামের এক কৃষক চাষবাস করেই সংসার প্রতিপালন করেন। ৪৫ বছরের লখন এক টুকরো জমি লিজে নিয়েছিলেন। মাটি কোপানোর সময় একটা চকচকে পাথর নজরে পড়ে তাঁর। পাথরটি তুলে ভালো করে পরীক্ষা করে বুঝতে পারেন, ওই পাথর খণ্ড হীরে। পরে জানা যায়, তা ১৪.৯৮ ক্যারেট হীরে। এরপর এই ঘটনা আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এবং লোকমুখে ছড়িয়ে পড়ে। জানা গেছে, এই হীরের দাম ৬০ লক্ষ টাকার বেশি। গত শনিবার এই হীরে ৬০.৬ লক্ষ টাকায় নিলাম করা হয়েছে। লখন নামে ওই কৃষক সাক্ষাৎকারে বলেছেন, হীরে পাওয়ার পর তাঁর জীবন বদলে গিয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থে এবার তিনি তাঁর চার সন্তানকে ভালোভাবে পড়াতে চান। লখন বলেছেন, যে মুহূর্তে আমি হীরেটি পেয়েছিলাম, তা কখনও ভুলতে পারব না। এই হীরেকে উপরওয়ালার আশীর্বাদ বলেই মনে করছেন তিনি। লখন বলছেন, উপরওয়ালার ইচ্ছে ছাড়া কোনও কিছুই সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget