এক্সপ্লোর

FIR Against Narayan Rane: উদ্ধব ঠাকরে সম্পর্কে আপত্তিকর মন্তব্য, নারায়ণ রানের বিরুদ্ধে এফআইআর

Pune police have filed an FIR against Union Minister Narayan Rane. | সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নয়াদিল্লি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। মহারাষ্ট্রের পুণের চতুরশ্রীঙ্গি থানায় রানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুব সেনা। এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে রানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। রানেকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার দীপক পাণ্ডে। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করার জন্য ডিসিপি সঞ্জয় বারকুণ্ডের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে।

সোমবার রায়গড়ে উদ্ধব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রানে। জন আশীর্বাদ যাত্রা চলাকালীন তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, এবার স্বাধীনতার কত বছর। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ 

এই মন্তব্যের জন্যই রানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনা ঘিরে উত্তাল মুম্বই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরেও হাঙ্গামা। রানেকে গ্রেফতার করতে রওনা দিয়েছে মহারাষ্ট্র পুলিশের একটি দল।

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে নীতেশ রানে ট্যুইট করে দাবি করেছেন, জুহুতে তাঁর বাড়ির বাইরে জড়ো হওয়ার পরিকল্পনা করছেন যুব সেনার সদস্যরা। তাঁদের বিরুদ্ধে মুম্বই পুলিশকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেছেন নীতেশ। 

রানের তীব্র সমালোচনা করেছে শিবসেনা। মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে। পাঁচ দশক আগে চেম্বুরে একটি মুরগির দোকান ছিল রানের। সে কথা উল্লেখ করে তাঁকে ‘মুরগি চোর’ বলে কটাক্ষ করেছে শিবসেনা। রানে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে দাবি করেছেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget