এক্সপ্লোর

পুলওয়ামা হামলা তদন্তে প্রথম গ্রেফতারি, এনআইএ-র হেফাজতে আত্মঘাতী জঙ্গিকে আশ্রয় দেওয়া জইশ অপারেটিভ

২২ বছর বয়সী শাকির বশির মাগ্রে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর ওভার-গ্রাউন্ড ওয়ার্কার(ওজিডব্লিউ) হিসেবে কাজ করত।

নয়াদিল্লি: পুলওয়ামা হামলা কাণ্ডের তদন্তে প্রথম কেউ গ্রেফতার হল। শুক্রবার, এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) বা জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে আদালত।

এনআইএ জানিয়েছে, ২২ বছর বয়সী শাকির বশির মাগ্রে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর ওভার-গ্রাউন্ড ওয়ার্কার(ওজিডব্লিউ) হিসেবে কাজ করত। পুলওয়ামা জেলার কাকাপোরার মহকুমার অন্তর্গত হাজিবাল অঞ্চলের বাসিন্দা শাকিরকে এদিন জম্মুর বিশেষ এনআইএ আদালতে পেশ করা হলে, বিচারক তাকে ১৫ দিনের হেফাজত মঞ্জুর করেন।

ফার্নিচার ব্যবসায়ী শাকিরের বিরুদ্ধে অভিযোগ, সে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে আশ্রয় দেয়। পাশাপাশি, তার সমস্ত ধরনের প্রয়োজন মেটায়। এনআইএ সূত্রেল খবর, পাক জঙ্গি মহম্মদ উমর ফারুকের মাধ্য়মে আদিলের সঙ্গে পরিচয় হয় শাকিরের। এরপরই, জইশের পূর্ণ সময়ের ও স্থায়ী ওজিডব্লিউ হয়ে ওঠে শাকির।

প্রাথমিক জেরা পর্বে, শাকির স্বীকার করেছে, বহুবার সে পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিদের সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, নগদ ও বিস্ফোরকের আদান-প্রদান করেছে। শাকির জেরায় আরও জানিয়েছে, ২০১৮ সালের শেষ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সে আদিল ও উমর ফারুখকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। এমনকী, ইমপ্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস (আইইডি) তৈরি করতেও সাহায্য করেছিল।

শাকিরের দোকান লেথপোরা সেতুর কাছে। সে জানিয়েছে, উমরের নির্দেশে সে ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে জম্মু-কাশ্মীর সড়ক দিয়ে যাতায়াত করা সিআরপিএফ-এর কনভয়ের  ওপর নজর রাখত। সেই তথ্য সে দিত আদিল ও উমরকে।

এনআইএ তদন্তে উঠে এসেছে, হামলায় ব্যবহৃত গাড়ি ছিল মারুতি ইকো। জেরায় সে কথা স্বীকার করেছে শাকির বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। এছাড়া, বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রো-গ্লিসারিন, ও আরডিএক্স।

হামলায় আত্মঘাতী জঙ্গি ছিল আদিল। এছাড়া, ওই হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে ছিল যারা, তারা হল—দক্ষিণ কাশ্মীরের জইশের ডিভিসনাল কমান্ডার মুদাসির আহমেদ খান, পাক জঙ্গি মহম্মদ উমর ফারুখ ও আইইডি বিশেষজ্ঞ কমরান, গাড়ির মালিক সজ্জাদ আহমেদ ভট্ট, জইশের কাশ্মীর কমান্ডার কারি ইয়াসির। সকলেই নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget