এক্সপ্লোর

লকডাউন তোয়াক্কা না করে মহাবলেশ্বরে দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ডিএইচএফএল-কর্ণধাররা, অনুমতি দেওয়ায় 'ছুটিতে' আমলা

ইয়েস ব্যাঙ্ক কর্তা রানা কপূরের বিরুদ্ধে আর্থিক নয়ছয় মামলায় অন্যতম অভিযুক্ত ওয়াধওয়ারা

মুম্বই: করোনা লকডাউনের নিষেধাজ্ঞা উড়িয়ে সরপরিবার ছুটি কাটাতে বেরনোর জন্য মহারাষ্ট্রের সাতারা জেলার মহাবালেশ্বর থেকে আটক করা হল আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত দেওয়ান হাউসিং ফিনান্স লিমিটেড (ডিএইচএফএল) সংস্থার মালিকদের।

সূত্রের খবর, সংস্থার দুই কর্ণধার ধীরজ ওয়াধওয়া ও কপিল ওয়াধওয়া এবং পরিবারের একাধিক সদস্য সহ আরও ২০ জনকে মহাবালেশ্বরের একটি ফার্ম হাউস থেকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই ডিএইচএফএল কর্তার বিরুদ্ধে মহাবালেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে মহাবালেশ্বরেই কোয়ারেন্টিনে রয়েছে ওয়াধওয়া পরিবারের সদস্যরা।

ইয়েস ব্যাঙ্ক কর্তা রানা কপূরের বিরুদ্ধে আর্থিক নয়ছয় মামলায় অন্যতম অভিযুক্ত ওয়াধওয়ারা। সিবিআই-এর দাবি, গত তিন সপ্তাহ ধরে বেপাত্তা ছিলেন ওয়াধওয়ারা। গত মাসে ডিএইচএফএল সংস্থার মালিকদের ডেকে পাঠায় ইডি। সেসময় করোনার কারণে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছিলেন ডিএইচএফএল কর্তারা।

এদিকে, ওয়াধওয়া পরিবারকে লকডাউন উপেক্ষা করে খান্ডালা থেকে মহাবালেশ্বরে যাওয়ার অনুমতি দেওয়ায় বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হল মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের বিশেষ প্রধান সচিব (স্বরাষ্ট্র) অমিতাভ গুপ্তকে। ওই পরিবারের ২৩ জন সদস্য কীভাবে লকডাউন চলাকালীন খান্ডালা থেকে মহাবালেশ্বরে যাওয়ার অনুমতি পেলেন, তা খতিয়ে দেখা হবে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

এদিকে, এই ঘটনায় মহারাষ্ট্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে দিয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী দেশমুখের পদত্যাগ দাবি করে দলীয় নেতা কীরিট সোমাইয়া অভিযোগ করেন, এই সরকারের ছত্রছায়ায় এতদিন আত্মগোপন করে রয়েছে ওয়াধওয়ারা। আরেক নেতা রাম কদম বলেছেন, শিবসেনাকে উত্তর দিতে হবে, কার নির্দেশে প্রধান সচিব ওই অনুমতি-পত্র জারি করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget