এক্সপ্লোর

New Banking Rules: এটিএমে টাকা তোলা, টিডিএস, আজ থেকে বদল হচ্ছে এই নিয়মে

আজ থেকে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআইয়ে বেশ কয়েকটি পরিবর্তন ঘটছে।

নয়াদিল্লি: আজ থেকে নতুন মাসের শুরু হয়েছে। নতুন মাসে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন দেখা যাবে। আয়কর বিভাগ যেখানে টিডিএস নিয়ে নতুন নিয়ম নিয়ে এসেছে, সেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের এটিএম থেকে টাকা তোলা সহ চেক বইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে। এরইমধ্যে ইতিমধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আজ বেড়েছে।  
স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জের নতুন নিয়ম
আজ থেকে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআইয়ে বেশ কয়েকটি পরিবর্তন ঘটছে। আজ থেকে এক মাসে চারবারের বেশি এটিএম থেকে টাকা তুললেন অতিরিক্ত চার্জ দিতে হবে। এসবিআইয়ের এটিএম থেকে এক মাসে চার বারের বেশি টাকা তুললে প্রতি ক্ষেত্রে ১৫ টাকা ও সেইসঙ্গে জিএসটি সহ বাড়তি মাশুল গুণতে হবে। এই নিয়ম বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

এসবিআই-এর চেকবইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম

এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়মের পাশাপাশি চেক বই নিয়েও নতুন নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, এসবিআইয়ের চেক ব্যবহারের জন্য বেশি খরচ করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারদের ১০ পাতার চেক নিতে হলে ৪০ টাকা ও সঙ্গে জিএসটি দিতে হবে। এসবিআই তাদের বেসিক সেভিংশ অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতি বছর ১০ পাতার চেকবুক নিখরচায় দিয়ে থাকে। এরপর যদি ১০ পাতার চেকবুক ইস্যু করাতে হয়,তাহলে ৪০ টাকা ও সঙ্গে জিএসটি দিতে হবে।২৫ পাতার চেকবুক নিতে হলে ৭৫ টাকা ও সঙ্গে জিএসটি দিতে হবে। এসবিআই এখন থেকে ১০ পাতার এমার্জেন্সি চেকবইয়ের জন্য ৫০ টাকা ও সঙ্গে জিএসটি চার্জ নেবে। যদিও সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এ ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে।  

আয়কর রিটার্ন জমা না দিলে এখন কাটবে বেশি টিডিএস

আজ থেকে আয়কর বিভাগ যাঁরা আয়কর রিটার্ন দেননি, তাঁদের থেকে বেশি টিডিএস ও টিসিএস নেবে। এই নিয়ম তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাঁদের বার্ষিক টিডিএস ৫০ হাজার টাকা বা তার বেশি। 

 বদলাচ্ছে আইএফএসসি কোড

আজ থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি বদলাচ্ছে। গত বছর সিন্ডিকেট ব্যাঙ্ককে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ ঘটানো হয়। সে জন্য সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকরা কানাড়া ব্যাঙ্কের নয়া আইএফএসসি কোড পাবেন। আজ থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি কোড বাতিল গন্য হবে।  

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget