এক্সপ্লোর

কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রীর কথা বলায় পাকিস্তান যেতে বললেন গম্ভীর, তুমিও জম্মু ও কাশ্মীরের ইতিহাস বেশি জান না, পাল্টা ট্যুইট ওমরের

নয়াদিল্লি: ওমর আবদুল্লাকে পাকিস্তান যেতে বললেন গৌতম গম্ভীর। তাঁর দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) জম্মু ও কাশ্মীরের স্বশাসন পুনরুদ্ধারের চেষ্টা করবে বলে জানিয়েছেন ওমর। গত সোমবার উত্তর কাশ্মীরের বান্দিপোরার জনসভায় ওমর বলেন, ভারত রাষ্ট্রে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তি ঘটেছিল রাজ্যের জন্য বেশ কয়েকটি সাংবিধানিক রক্ষা কবচের বিনিময়ে। সেগুলি বিলুপ্ত করা হলে গোটা অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন উঠবে। জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক ওয়াজির-ই-আজম বা প্রধানমন্ত্রী, সদর-ই-রিয়াসত বা রাষ্ট্রপতি পদ জিইয়ে তোলার কথাও বলেন তিনি। এজন্য ওমরকে ইতিমধ্যেই নিশানা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। ওমরের দাবির ব্যাপারে কংগ্রেস, বিরোধীদের মহাগঠবন্ধনের অবস্থান কী, তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ওমরের বক্তব্যের প্রেক্ষিতে সম্প্রতি বিজেপিতে নাম লেখানো প্রাক্তন ক্রিকেটার গম্ভীর ট্যুইট করেন, ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী চান, তো আমারও মহাসমু্দ্রের ওপর হাঁটার বাসনা! উনি জম্মু ও কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী চান, আমি চাই শুয়োরেরাও উড়ে বেড়াক! কটাক্ষ করে গম্ভীর বলেছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটু ঘুম আর কড়া কফির দরকার। তাতেও যদি সম্বিত না ফেরে তবে ওর দরকার একটা সবুজ পাকিস্তানি পাসপোর্ট। আর গম্ভীরের আক্রমণের জবাবে ওমরের ট্যুইট, গৌতম, বেশি ক্রিকেট কখনই খেলিনি কারণ জানতাম আমি এতে দক্ষ নই। তুমিও জম্মু ও কাশ্মীর, তার ইতিহাস বা সেই ইতিহাস গড়ায় ন্যাশনাল কনফারেন্সের ভূমিকা সম্পর্কে বেশি কিছু জান না। তবুও নিজের অজ্ঞতা সবাইকে দেখানোর জন্য জেদ ধরেছ। গৌতমের উচিত, তিনি যেটা জানেন, স্রেফ তা নিয়েই মাথা ঘামানো, আইপিএল নিয়ে ট্যুইট করা, লিখেছেন ওমর। এরপরও পাল্টা গম্ভীর ট্যুইট করেছেন, তোমার ক্রিকেট দক্ষতার ঘাটতি নিয়ে কিছু ভেব না। তবে তুমি নিঃস্বার্থ শাসন সম্পর্কে দু-একটা জিনিস জানলে কাশ্মীরীদের, আমাদের দেশেরও ভাল হোত। আর শোনা, ইতিহাস সবসময়ই সঙ্গতিপূর্ণ। কিন্তু দৃষ্টিভঙ্গিটা আাপেক্ষিক। নিজের রিডিং গ্লাসটা বরং পরিষ্কার করে নেওয়া ভাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget