এক্সপ্লোর

Gen Bipin Rawat Last Rites: রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতকে বিদায় জানাবে দেশ, ব্রার স্কোয়ার শ্মশানে হবে শেষকৃত্য

Bipin Rawat Demise: সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত থাকবে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

নয়া দিল্লি: আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান (CDS) বিপিন রাওয়াত(Bipin Rawat)-কে। দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে।

তার আগে সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত থাকবে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। দুপুর ২টোয় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকেল ৪টেয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

বৃহস্পতিবার পালাম বিমানবন্দরে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ বাকি ১২ জনের মরদেহে শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষশ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী।

আরও পড়ুন, জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানিয়ে 'উরি' খ্যাত ভিকি কৌশলের বিয়েতে কাটছাঁট: সূত্র

ভারতীয় সেনা জানিয়েছে, এখন পর্যন্ত বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ব্রিগেডিয়ার এলএস লিড্ডারের মরদেহ শনাক্ত করা গেছে। বাকিদের দেহ শনাক্তকরণের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত মরদেহ আর্মি বেস হাসপাতালের মর্গে দেহ রাখা থাকবে। যথাযথ মর্যাদায় প্রত্যেকের শেষকৃত্যের পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। তাঁদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। তাঁর মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া। ট্যুইট করে শোকপ্রকাশ করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও প্রাণ হারান ব্রিগেডিয়ার এলএস লিড্ডা, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget