এক্সপ্লোর

Bipin Rawat Demise: জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানিয়ে 'উরি' খ্যাত ভিকি কৌশলের বিয়েতে কাটছাঁট: সূত্র

Bipin Rawat Demise: তাই গত কয়েকদিন ধরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে উপলক্ষ্যে, রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্টের উন্মাদনার ছবি হঠাৎ পাল্টে যায়। বুধবার বিকেলের পর সেখানে এক আজব নীরবতা।

কলকাতা: তামিলনাড়ুর নীলগিরির জঙ্গলে কপ্টার দুর্ঘটনার (Helicopter Clash) আঁচ পড়ল তারকা জুটি ভিক-ক্যাটরিনার বিয়েতেও (Vicky-Katrina Wedding)। সূত্রের খবর, দুর্ঘটনার খবর পাওয়ার পরই, বারওয়ারা দুর্গের আলো অর্ধেক নিভিয়ে দেওয়া হয়। সঙ্গীতও বাজতে থাকে মৃদু লয়ে। জমকালো বিয়ের বেশ কিছু অনুষ্ঠানও কাটছাঁট করে দেওয়া হয়। 

কুন্নুরে বিমান দুর্ঘটনা। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই ছবিটা নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর তাই গত কয়েকদিন ধরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে উপলক্ষ্যে, রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্টের আলোর রোশনাই, লেজার শো সহ উন্মাদনা-উৎসবের যে ছবি দেখা যাচ্ছিল, তা হঠাৎই পাল্টে যায়। বুধবার বিকেলের পর সেখানেও এক অদ্ভুত নীরবতা। যেন ভাঙা হাট। সূত্রের খবর, বুধবার বিকেলের পর বারওয়ারার সিক্স সেন্সেস দুর্গের ৫০ শতাংশ আলো নেভানো হয়েছে। সঙ্গীতও বাজতে শুরু করে মৃদু লয়ে। জমকালো বিয়ের বেশ কিছু অনুষ্ঠানও কাটছাঁট করে দেওয়া হয়। কপ্টার দুর্ঘটনায় আচমকা চলে যাওয়া, প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ, বিপিন রাওয়াতের সঙ্গে, হাইভোল্টেজ বিয়ের পাত্র ভিকি কৌশলের যে আলাদা সম্পর্ক ছিল।

আরও পড়ুন: 'Sooryavanshi' Special Screening: কলকাতার প্রেক্ষাগৃহে পুলিশ বাহিনী নিয়ে বিশেষ স্ক্রিনিং 'সূর্যবংশী'র

আগেই দেখা গিয়েছিল সেই ছবি, সস্ত্রীক বিপিন রাওয়াতের সঙ্গে ভিকি কৌশল, ইয়ামি গৌতম। আরও এক ছবি দেখা যায়। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে হাসিমুখে বিপিন রাওয়াত (Bipin Rawat), তাঁদের মুখোমুখি ভিকি কৌশল ও ইয়ামি গৌতম। সার্জিকাল স্ট্রাইক নিয়ে তৈরি ‘উরি’ ছবি রিলিজের সময়, বিপিন রাওয়াতের বাড়িতে গিয়েছিল সিনেমার পুরো ইউনিট। ভিকি কৌশল, ইয়ামি গৌতমদের সঙ্গে ছবি নিয়ে আড্ডা দেন তৎকালীন সেনপ্রধান। 

‘উরি’ রিলিজের পর আরও বেশি করে প্রচারে আসেন, ভিকি কৌশল। একসময় বিপিন রাওয়াত বলেছিলেন, 'যুদ্ধনায়কদের নিয়ে বলিউডের আরও বেশি করে সিনেমা বানানো উচিত।' সার্জিকাল স্ট্রাইক নিয়ে ছবির মধ্যে দিয়ে বলিউডে আলাদা করে প্রতিষ্ঠা পেয়েছিলেন ভিকি কৌশল। আরও হয়তো এমন বহু সিনেমা তৈরি হবে। কিন্তু, আর হাসিমুখে দেখা যাবে না জেনারেল বিপিন রাওয়াতকে।

সেরা শিরোনাম

Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget