এক্সপ্লোর

দীর্ঘ অসুস্থতার ইতি, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও স্বনামধন্য শ্রমিক নেতা জর্জ ফার্নান্ডেজ

নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ীর পর আরও এক মহীরূহের পতন হল ভারতীয় রাজনীতিতে। চলে গেলেন বাজপেয়ী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জর্জ ফার্নান্ডেজ। বয়স হয়েছিল ৮৮। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এক সময়ের ডাকসাইটে এই শ্রমিক নেতা, স্মৃতিভ্রংশও হয়েছিল। বহুদিন ধরে অন্তরালে ছিলেন তিনি। অ্যালজাইমার্সে ভুগছিলেন পোখরান, কার্গিলের আমলের এই প্রতিরক্ষামন্ত্রী। অল্পদিন আগে ধরা পড়ে সোয়াইন ফ্লু। জরুরি অবস্থার জমানায় ইন্দিরা গাঁধী সরকারের দিকে কঠোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া জর্জ এই রোগের ধাক্কা আর সামলে উঠতে পারেননি। ১৯৭৪ সালে ৮ থেকে ২৭ মে যে ঐতিহাসিক রেল ধর্মঘট হয়, সে সময় অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সভাপতি থাকা জর্জ ছিলেন তার হোতা। বেতন বৃদ্ধি ও কাজের সময় ৮ ঘণ্টা করার দাবিতে হয় এই ধর্মঘট, যোগ দেন ১৭ লক্ষ রেলকর্মী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্জের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। টুইট করে তিনি বলেছেন, জর্জ যেমন স্পষ্টবাদী ছিলেন, তেমনই ছিলেন নির্ভীক। মতাদর্শ থেকে কোনওভাবেই সরে আসেননি তিনি। জরুরি অবস্থার বিরুদ্ধে তাঁর মরিয়া লড়াই স্মরণীয়। ফেসবুক পোস্টে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও জর্জ ফার্নান্ডেজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অটলবিহারী বাজপেয়ীর আমলে দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন জর্জ। তাঁর মন্ত্রিত্বেই পোখরান পরমাণু পরীক্ষা হয়, হয় কার্গিল সংঘর্ষ। আবার ১৯৭৭-এ জরুরি অবস্থা পরবর্তী নির্বাচনে ইন্দিরা গাঁধীর পরাজয়ের পর জনতা পার্টি সরকারের আমলে শিল্পমন্ত্রী ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget