এক্সপ্লোর

Vodafone Idea Shareholders: কেন্দ্রীয় সরকারের হাতে ৩৫.৮ শতাংশ শেয়ার তুলে দিচ্ছে ভোডাফোন

Vodafone Idea: বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় রয়েছে ভোডাফোন। আইডিয়ার সঙ্গে সংযুক্তিকরণের পরেও লাভের মুখ দেখেনি এই সংস্থা। দিনদিন ক্ষতির পরিমাণ বাড়ছিল। এই পরিস্থিতিতে সরকারকে দেওয়া হচ্ছে শেয়ার।

নয়াদিল্লি: স্পেকট্রামের নিলামের সুদের অর্থ, স্পেকট্রামের বকেয়া অর্থ মেটাতে না পেরে এবার কেন্দ্রীয় সরকারের হাতে প্রায় ৩৬ শতাংশ শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ভোডাফোন। কেন্দ্রীয় সরকারের কাছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থার যা বকেয়া আছে, তা ইক্যুইটিতে রূপান্তরিত করার পর সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে ৩৫.৮ শতাংশ শেয়ার। ভোডাফোন গ্রুপ পিএলসি-র হাতে থাকবে ২৮.৫ শতাংশ শেয়ার। আদিত্য বিড়লা গ্রুপের হাতে থাকবে ১৭.৮ শতাংশ শেয়ার। 

Vodafone Idea Shareholders: কেন্দ্রীয় সরকারের হাতে ৩৫.৮ শতাংশ শেয়ার তুলে দিচ্ছে ভোডাফোন

২০১৬ সাল থেকেই ভোডাফোনের আর্থিক অবস্থা বেশ খারাপ। ভারতের টেলিকম মার্কেটে জিও-র প্রবেশ ভোডাফোনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জিও আত্মপ্রকাশের কিছুদিনের মধ্যেই দেশের এক নম্বর টেলিকম অপারেটর হয়ে উঠেছে। সেখানে ভোডাফোনকে এখন অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভোডাফোনকে এবার কেন্দ্রীয় সরকারের হাতে শেয়ার তুলে দিতে হচ্ছে।

গত কয়েক বছর ধরেই আর্থিক লাভ হচ্ছে না ভোডাফোনের। অনেক গ্রাহকই এই সংস্থার সংযোগ ছেড়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে ভোডাফোন গ্রুপ ও কুমার মঙ্গলম বিড়লার যৌথ মালিকানাধীন সংস্থা। বাজারে টিকে থাকার জন্য মরিয়া হয়েই তারা কেন্দ্রীয় সরকারের হাতে শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল।

শেয়ার বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোডাফোন আইডিয়া সংস্থার এই পদক্ষেপ কিছুটা অপ্রত্যাশিত। কারণ, সম্প্রতি কেন্দ্রীয় সরকার রিলিফ প্যাকেজ ঘোষণার পর ভোডাফোন আইডিয়ার হাতে নগদের পরিমাণ কিছুটা বেড়েছে। এরপর এই সংস্থা তহবিল গড়ার জন্য একটি নতুন পদক্ষেপের পথে হাঁটবে বলেও মনে করা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে সরকারের হাতে শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ভোডাফোন আইডিয়া। এর ফলে সংস্থাটি ভারতের টেলিকম মার্কেটে টিকে থাকবে। তবে সরকারের হাতে বেশি শেয়ার থাকার ফল কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বিশেষজ্ঞদের মতে, বাজারে টিকে থাকতে হলে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা বাড়াতেই হবে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget