এক্সপ্লোর

ত্রাণ বিলিতে দুর্নীতি, বিজেপি সাংসদদের আটকানোর অভিযোগ, ধামাচাপা দেওয়া যাবে না, ট্যুইটারে আক্রমণ রাজ্যপালের

করোনা আবহেও রাজ্য-রাজ্যপাল সংঘাত মিটল না।

কলকাতা: করোনা আবহেও রাজ্য-রাজ্যপাল সংঘাত মিটল না। দরিদ্রদের মধ্যে রেশন বিলি ও গণবণ্টনে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেই অভিযোগের উল্লেখ করে এবং অনিয়মের কারণ জানতে চেয়ে শনিবারই রাজ্যকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। পরে নবান্ন থেকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। রবিবার ট্যুইট করে রাজ্য সরকারকে ফের বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  রাজ্যে ত্রাণ বিলিতে বিজেপি সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসন সাংসদদের কাজে বাধা দিচ্ছে।
তবে রাজ্যও পিছিয়ে আসার কোনও ইঙ্গিত দেয়নি। বরং রাজ্যপালের অভিযোগের জবাবে রাজভবনকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলাশাসকরা, পুলিশ প্রশাসন বিধি মেনে আইন মোতাবেক কাজ করছে। এরপরই আজ রাজ্যপালের ট্যুইট, ‘কোথায় চলেছি! সাংসদদের কাজে বাধা দেওয়ার ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের কী প্রতিক্রিয়া। তাতে কোনও সারবস্তু নেই।  যখন কেউ কেউ হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন, তখন অন্যরা বাইরে বেরোচ্ছেন না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধামাচাপা দেওয়া যাবে না।‘ আর একটি ট্যুইটে রাজ্যপাল জানান, এই বিভেদকামী মনোভাব গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর কাছে সংশোধনের আর্জি জানাব। সাংসদ সুভাষ সরকার, জন বার্লা, অর্জুন সিংহ এবং রাজু বিস্তা অভিযোগ করেছেন যে, তাঁদের গতিবিধিতে প্রশাসন বাধা দিচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু সরিয়ে রাখা যাবে না।
রাজ্যপালের নতুন অভিযোগের পর নবান্ন কী জবাব দেয়, দেখার অপেক্ষায় শাসক ও বিরোধী শিবিরের সকলেই।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget