এক্সপ্লোর

RBI Governor: তেলের দাম কমানোর বিষয়ে কেন্দ্র-রাজ্যের সহযোগিতা প্রয়োজন, বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

RBI Governor on petrol and diesel price: কর কমানোর বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির একযোগে কাজ করা দরকার, বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

পীযূষ পাণ্ডে, মুম্বই: দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে বিতর্ক চলছে। বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ইলেকট্রিক স্কুটারে চড়ে নবান্নে গিয়ে প্রতিবাদ জানান। এরই মধ্যে আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির উপর পেট্রোল ও ডিজেলের দামের প্রভাব পড়ে। পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেলে বিভিন্ন পণ্যের দাম বাড়ে। শুধু যাঁরা গাড়ি ও বাইক চড়েন তাঁদেরই বিষয় নয়, উৎপাদন শিল্প, পরিবহণ সহ বিভিন্ন ক্ষেত্রের উপর পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে। আশা করি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি পেট্রোল ও ডিজেলের দামের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
রিজার্ভ ব্যাঙ্কর গভর্নর আরও বলেছেন, কর কমানোর বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির একযোগে কাজ করা দরকার। কারণ, অপ্রত্যক্ষ কর নেওয়া হয়। আমরা বুঝি, রাজস্বের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উপর চাপ রয়েছে। দেশ ও দেশের মানুষ যাতে করোনামুক্ত হতে পারেন, তার জন্য প্রচুর টাকা দরকার। আমি নিশ্চিত, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সহযোগিতার ভিত্তিতে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
দেশের আর্থিক পরিস্থিতির বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, উৎপাদন ক্ষেত্র ঘুরে দাঁড়াচ্ছে। এই ক্ষেত্রে দ্রুত উন্নতি হচ্ছে। মাঝারি, ছোট ও ক্ষুদ্র শিল্প অর্থনীতির চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে। কর্পোরেট সংস্থাগুলির স্বাস্থ্যক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করা দরকার। ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের কিছু উদ্বেগ রয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিট্যাল কারেন্সি চালু করতে চাইছে আরবিআই। যা ক্রিপ্টোকারেন্সির চেয়ে অনেকটাই আলাদা। প্রযুক্তিগত বিপ্লবের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়তে চাই না। প্রযুক্তির সুবিধা কাজে লাগাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget