এক্সপ্লোর

বিয়ে করতে যাওয়ার সময় বরকে গুলি, পরে গুলিবিদ্ধ অবস্থাতেই বিয়ে শেষ করলেন পাত্র

নয়াদিল্লি:  বর বারাতিদের সঙ্গে যাচ্ছিলেন বিয়ে করতে। বরের জীবনের সেই আনন্দের মুহূর্তটাই ক্ষণিকের মধ্যে বদলে গেল আতঙ্কে। বরকে লক্ষ্য করেই গুলি ছোঁড়ে অজ্ঞাতপরিচয়ের দুই দুষ্কৃতী। তবে তাতেও থামানো যায়নি পাত্রকে। কাঁধে গুলিবিদ্ধ অবস্থাতেই বিয়ের আসরে গিয়ে বিবাহ সম্পন্ন করেন বর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিল্লির মাদানগির এলাকায়। সূত্রের খবর, গুলিবিদ্ধ হওয়ার পর কাছের এক হাসপাতালে গিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চিকিৎসা করান আহত বাদল। তারপর বিবাহবাসরে যান পাত্র। তবে বিয়ের অনুষ্ঠান শেষ করার পর ফের বাদলকে হাসপাতালে ভর্তি করতে হয়, জানিয়েছেন দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার বিজয় কুমার। তাঁর ডান কাঁধে তখনও গুলি আটকে ছিল। হয়তো অস্ত্রোপচার করা হতে পারে বাদলের কাঁধে। সোমবার রাত দশটা নাগাদ হামলার ঘটনাটি ঘটে। বিবাহবাসর থেকে মাত্র ৪০০ মিটার দূরে এই হামলার ঘটনাটি ঘটে। দুষ্কৃতী হামলার সময় বাদলের চারপাশে বরযাত্রীরা আনন্দে নাচ করছিলেন। সেই বরযাত্রীদের ভেতর থেকেই আচমকা দুই ব্যক্তি তাঁর গাড়িতে উঠে গুলি চালায়। ঘটনার আকষ্মিকতায় প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি বাদল। পরে তিনি তাঁর পরিজনদের ডাকেন। ততক্ষণে দুই দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তের সময় পুলিশকে কয়েকজন বরযাত্রী জানিয়েছেন, হামলাকারীরা একটি বাইকে চেপে এসেছিল ঘটনাস্থলে। পুরনো কোনও শত্রুতা বাদলের কারও সঙ্গে ছিল কিনা, সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে থানায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget