এক্সপ্লোর

4kg Wedding Invitation: প্রতিটি আমন্ত্রণপত্রের খরচ ৭,০০০ টাকা! বিলাসবহুল বিয়ের নতুন নজির গুজরাতের ব্যবসায়ীর

Costliest wedding invitation card: রাজস্থানের জোধপুরের উমেদ ভবন প্যালেসে বসতে চলেছে গুজরাতের ব্যবসায়ী মৌলেশভাই পটেলের ছেলে জয়ের বিয়ের আসর। বিয়ের কার্ডই নতুন নজির তৈরি করেছে।

রাজকোট: অসংখ্য বিলাসবহুল বিয়ের সাক্ষী থেকেছে দেশবাসী। রাজনীতিবিদ, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রীদের বিয়েতে জৌলুস, জলের মতো অর্থ খরচ দেখা গিয়েছে। তবে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অতীতের সব নজির ছাপিয়ে যেতে চলেছে গুজরাতের ব্যবসায়ী মৌলেশভাই পটেলের ছেলে জয়ের বিয়ে। বিয়ের কার্ডই নতুন নজির তৈরি করেছে। একেকটি আমন্ত্রণপত্রের জন্য খরচ হয়েছে ৭,০০০ টাকা করে। প্রতিটি আমন্ত্রণপত্রের ওজন ৪ কিলো ২৮০ গ্রাম। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, বর-কনের পরিচয় সহ নানা খুঁটিনাটি ছাড়াও আছে কাজু, বাদাম, কিশমিশ, চকোলেট।

রাজস্থানের জোধপুরের উমেদ ভবন প্যালেসে বসতে চলেছে মৌলেশভাই ও সোনালবেন পটেলের ছেলে জয়ের বিয়ের আসর। ১৪, ১৫ ও ১৬ নভেম্বর হতে চলেছে বিয়ের অনুষ্ঠান। ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত গোটা উমেদ ভবন প্যালেস ও হোটেল অজিত ভবন প্যালেস বুক করে রেখেছেন মৌলেশভাই।

এই ব্যবসায়ীর পরিবার সূত্রে খবর, তিনটি চার্টার্ড ফ্লাইট বুক করা হয়েছে। এই চার্টার্ড ফ্লাইটগুলি রাজকোট থেকে সরাসরি জোধপুর যাবে। তিনদিন ধরে নানা অনুষ্ঠান হবে। ১৪ তারিখ মেহেন্দি, দ্বারকধীশজির আরতি হবে। সেদিন রাতে শিল্পী ঐশ্বর্য মজুমদারের অনুষ্ঠান রয়েছে। পরেরদিন মণ্ডপ মহরত, মেহেন্দি হবে। তারপর বলিউড নাইটের আয়োজন করা হয়েছে। মঞ্চ মাতাবেন সচিন জিগর সহ বেশ কয়েকজন শিল্পী। ১৬ নভেম্বর মহেন্দ্রগড় দুর্গে বিয়ের মূল অনুষ্ঠান হবে।

১৩ নভেম্বর থেকেই উমেদ ভবন প্যালেসের ৭০টি ঘর বুক করা হয়েছে। এছাড়া অজিত ভবন প্যালেসেরও ৬৭টি ঘরই চারদিনের জন্য বুক করা হয়েছে। বিয়েতে আমন্ত্রিত মোট ৩০০ জন। এর মধ্যে কনেপক্ষের ১৫০ জন। উমেদ ভবন প্যালেস দেশের অন্যতম বিলাসবহুল হোটেল। এখানে ঘর নিতে গেলে অন্তত ৫০ হাজার টাকা লাগে। একেকটি স্যুইটের জন্য খরচ করতে হয় আরও বেশি অর্থ। কিছু বিশেষ ধরনের ঘরের ভাড়া ২ থেকে ৩ লক্ষ টাকা করে। প্রতি রাতের জন্য হনিমুন স্যুইটের খরচ সাড়ে সাত লক্ষ টাকা। 

এখানে খাওয়ার খরচও যথেষ্ট বেশি। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের যে খাবার দেওয়া হবে, তার প্রতিটি প্লেটের জন্য খরচ হবে ১৮ হাজার টাকা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget