এক্সপ্লোর

১৪ পোষ্য নিয়ে হোটেলে চলে এলেন মার্কিন পর্যটক! ঘর ছাড়তে বলায় পুলিশ ডাকলেন

হোটেলের প্যাসেজে দাঁড়িয়ে একপাল কুকুর-বিড়াল। একটা ছাগলও। দেখেশুনে চক্ষু চড়কগাছ ম্যানেজারের। হোটেলের অন্যান্য আবাসিকদেরও ভ্রু কুঁচকে যায়। আহমেদাবাদের শাহ-ই-আলম এলাকায় হোটেলের ম্যানেজার রমেশ পাঞ্চাল তলব করেন দারোয়ানকে।

আহমেদাবাদ:  হোটেলের প্যাসেজে দাঁড়িয়ে একপাল কুকুর-বিড়াল। একটা ছাগলও। দেখেশুনে চক্ষু চড়কগাছ ম্যানেজারের। হোটেলের অন্যান্য আবাসিকদেরও ভ্রু কুঁচকে যায়। আহমেদাবাদের শাহ-ই-আলম এলাকায় হোটেলের ম্যানেজার রমেশ পাঞ্চাল তলব করেন দারোয়ানকে। জানতে পারেন ওই পশুগুলি এক মার্কিন পর্যটকের। খাতা হাতড়ে ম্যানেজার দেখলেন, আগে থেকেই ওই মহিলা মার্কিন নাগরিকের জন্য ঘর বুক করা ছিল। কিন্তু তিনি যে এত পোষ্য নিয়ে ঢুকে যাবেন, তা কে জানত! ম্যানেজার তখন ওই মার্কিন পর্যটককে হোটেল ছাড়তে বলেন। কিন্তু বেঁকে বসেন ওই পর্যটক। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে খানিক তর্কাতর্কির পর পুলিশে খবর দেন তিনি। এই ঘটনা গত ১০ এপ্রিলের। কাগাদাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। থানার ইন্সপেক্টর এসএস মোদি বলেছেন, ওই মার্কিন নাগরিক ১৪ টি পোষ্য নিয়ে হোটেলে ঢুকে পড়ায় মালিক বেজায় বেকায়দায় পড়েছেন। ওই মার্কিন পর্যটককে হোটেল ছাড়তে বলা হলে তিনি আমাদের ডাকেন। কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাই দুই পক্ষকে শান্ত করা ছাড়া আমরা অন্য কিছু করতে পারিনি। ম্যানেজার বলেছেন, দুই ব্যক্তি এসে এক মার্কিন নাগরিকের জন্য ঘর বুক করেছিলেন। আমাদের জানা ছিল না যে, এতগুলি পশু নিয়ে আসবেন। ৯ এপ্রিল রাতে ওই মার্কিন পর্যটক সাতটি বিড়াল, ছয়টি কুকুর ও একটি ছাগল  নিয়ে হোটেলে আসেন। তখন শুধুমাত্র একজন দারোয়ান ছিলেন। পশুগুলিকে হোটেলের প্যাসেজে রাখা হয়। পরদিন সকালে হোটেল কর্তৃপক্ষ তাঁকে হোটেল ছেড়ে দিতে বলায় ওই মার্কিন পর্যটক রেগে গিয়ে পুলিশ ডাকেন। ম্যানেজার বলেন, তারপর থেকে আমরা তাঁকে আর কিছু বলিনি। ওই মার্কিন মহিলা বলেছেন, ২০১৫-র জানুয়ারিতে উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে ছয়টির মধ্যে একটি কুকুরকে উদ্ধার করেন তিনি। আর ছাগলটিকেও ওই বছরেরই মার্চে উদ্ধার করেন।এখন এই পোষ্যগুলির প্রতিপালনের জন্য উপযুক্ত পরিবারের খোঁজ চালাচ্ছেন তিনি। একজন তাঁকে সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর দেরি হচ্ছে। ওই মহিলা বলেছেন, এরমধ্যে কিনা হোটেল কর্তৃপক্ষ আমাকে ঘর ছাড়ার কথা বলছেন!আমি আমার পোষ্যদের এখানে ছেড়ে যেতে পারি না। আমি হোটেল ছাড়ব, কিন্তু আমি সাহায্যের অপেক্ষা করছি। সমস্যার সমাধানের একটা উপায় খুঁজছি। পরে অবশ্য শুক্রবার হোটেল ছেড়ে চলে যান ওই মহিলা। ভাগ্য ভাল বলতে হবে। শুক্রবার বিকেলে তিনি সমস্ত পোষ্যদের নিয়ে হোটেল ছেড়েছেন। আমাদের বলেছেন যে, তিনি কেরলে যাচ্ছেন,স্বস্তির শ্বাস ফেলে  জানিয়েছেন হোটেলের ম্যানেজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget