এক্সপ্লোর

Gurugram:গাড়িতে গোপনে জিপিএস বসিয়ে চিকিৎসক স্ত্রীর ওপর ‘নজরদারি’, মামলা স্বামীর বিরুদ্ধে

জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক তাঁর গাড়িতে জিপিএস এস২০ পোর্টেবল ট্র্যাকার  দেখতে পান। গত ২৬ সেপ্টেম্বর তাঁর মোবাইল নিচে  পড়ে যায়। তা কুড়োতে গিয়েই ওই পোর্টেবল ট্র্যাকার দেখতে পান।

গুরুগ্রাম: স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার  পরও নজরদারি! স্ত্রী পেশায় চিকিৎসক। গুরুগ্রামের এই চিকিৎসকের গাড়িতে জিপিএস নির্ভর ট্র্যাকিং ডিভাইস বসিয়ে নজরদারি চালানো ও পিছু ধাওয়ার  অভিযোগে গ্রেফতার করা হল স্বামীকে। মঙ্গলবার পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। 

জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক তাঁর গাড়িতে জিপিএস এস২০ পোর্টেবল ট্র্যাকার  দেখতে পান। গত ২৬ সেপ্টেম্বর তাঁর মোবাইল নিচে  পড়ে যায়। তা কুড়োতে গিয়েই ওই পোর্টেবল ট্র্যাকার দেখতে পান।  ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, আমি এক রোগীর জন্য গাড়িতে অপেক্ষা করছিলাম। আমি আমার ফোন গিয়ার বক্সের সামনে রাখতে যাচ্ছিলাম। তখনই তা পড়ে যায়। 

তিনি দাবি করেছেন, এই সময় তিনি তাঁর গাড়িতে কালো রঙের একটি বক্স দেখতে পান।  ওই চিকিৎসক বলেছেন, এই বক্স দেখে আমি খুবই অবাক হয়ে যাই। কারণ, এ ধরনের কোনও বক্স আমি আমার গাড়িতে বসাইনি। কৌতুহলবশে আমি বক্সটি বের করে দেখি এবং বুঝতে পারি এটি একটি পোর্টেবল ট্র্যাকার। 

অভিযোগকারিনী চিকিৎসক বলেছেন, তিনি ওই ডিভাইসের ছবি তাঁর ভাইকে পাঠান। তা দেখে তাঁর ভাই ওই ডিভাইস ওপেন করতে তাঁকে সাহায্য করেন। তিনি বলেছেন, আমি ডিভাইসের মধ্যে একটি সিমকার্ড দেখতে পাই। তখন মনে হয় যে, আমার গতিবিধি ও কোথায় রয়েছে তা রেকর্ড করা হয়েছে এবং তা অন্য কোনও ডিভাইসে পাঠানো হয়েছে।
এভাবে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক। 

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই চিকিৎসক বলেছেন, তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। সেই স্বামীই তাঁর গাড়ির সাফাই কর্মীর সঙ্গে ছক কষে ওই ডিভাইস গাড়িতে ইনস্টল করেছেন। কারণ, ওই সাফাই কর্মী গাড়ির চাবি হাতে পেতেন। 

পুলিশ জানিয়েছে, এই দম্পতির মধ্যে আইনি লড়াই চলছে। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ডি ( পিছু ধাওয়া), ৩৫৪ সি (অশ্লীল উদ্দেশ্য), ৫০৬ ( হুমকি) এবং তথ্যপ্রযুক্তি আইনের ৫৬ ধারায় সেক্টর ৫৬ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সেক্টর ৫৬ থানার স্টেশন হাউস অফিসার অমিত কুমার জানিয়েছেন, আমরা পুরো ঘটনার তদন্ত করছি। জানার চেষ্টা করা হচ্ছে, ওই ট্র্যাকার ডিভাইস গাড়িতে কে লাগিয়েছিল। কার নির্দেশে  ও কোন উদ্দেশে তা ইনস্টল করা হয়েছিল। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget