এক্সপ্লোর

হরিয়ানায় গণধর্ষণ: গ্রেফতার সেনাকর্মী সহ ২ মূল অভিযুক্ত

চণ্ডীগড়: হরিয়ানার রেওয়ারিতে এক ১৯ বছরের তরুণীর গণধর্ষণের ঘটনার ১০ দিন পরে আজ এক সেনাকর্মী সহ দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ডিজিপি বি এস সাঁধু জানিয়েছেন, ‘সেনাকর্মী পঙ্কজ ও অপর অভিযুক্ত মণীশ এতদিন পলাতক ছিল। আজ তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মাসের ১৬ তারিখ মূল অভিযুক্ত নিশুকে গ্রেফতার করা হয়। ফলে এই মামলায় সব অভিযুক্তই ধরা পড়ল।’ এ মাসের ১২ তারিখ ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মেওয়াতের পুলিশ সুপার নাজনিন ভাসিনের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গড়ে হরিয়ানা পুলিশ। অভিযুক্তদের সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। বিরোধী দলগুলি নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানায়। আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলে কংগ্রেস। তবে এরই মধ্যে সাফল্য পেল পুলিশ। তিন মূল অভিযুক্ত ছাড়াও সঞ্জীব নামে এক চিকিৎসক ও দীনদয়াল নামে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অত্যাচারের ফলে ওই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিযুক্তরাই সঞ্জীবকে ডেকে আনে বলে জানিয়েছেন তদন্তকারীরা। যে ঘরে নিয়ে গিয়ে ওই তরুণীর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেটির মালিক দীনদয়াল। শুক্রবার হরিয়ানার মহেন্দ্রগড় জেলার একটি আদালত নিশুর পুলিশ হেফাজতের মেয়াদ চারদিন বাড়িয়েছে। সঞ্জীব ও দীনদয়ালকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget