এক্সপ্লোর

Anil Vij: গত মাসে পরীক্ষামূলকভাবে কোভ্যাক্সিন ডোজ নেন, এবার করোনা আক্রান্ত অনিল ভিজ

Anil Vij in Civil Hospital Ambala Cantt. | হাসপাতালে ভর্তি হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী।

নয়াদিল্লি: গত মাসে পরীক্ষামূলকভাবে কোভ্যাক্সিনের ডোজ নিয়েছিলেন। কিন্তু এবার করোনা আক্রান্ত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আজ তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি অম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’ ৬৭ বছর বয়সি ভিজ এর আগে ট্যুইট করেছিলেন,  তিনিই হরিয়ানার প্রথম স্বেচ্ছাসেবক হিসাবে ভ্যাকসিনের ডোজ নেবেন। সেইমতো  গত ২০ নভেম্বর তাঁর শরীরে কোভ্যাক্সিনের একটি পরীক্ষামূলক ডোজ প্রয়োগ করা হয়। অম্বালার একটি হাসপাতালে এই ডোজ নেন তিনি। কিন্তু এবার তিনিই করোনা আক্রান্ত হলেন। এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, সুস্থতা। একইসঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১২৭ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লি। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭০০ জনের। মোট আক্রান্ত ৯৬ লক্ষ ৮ হাজার ২১১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৫৯৪। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯০ লক্ষ ৫৮ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪২ হাজার ৯১৬। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৪.২৮ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৫ লক্ষ ১৫ হাজার ৯৯০ জনের।  আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৫৭ লক্ষ ৬০ হাজার ৯২৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৪৮ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৮৭ জনের। একদিনে সংক্রমিত ৬ লক্ষ ৪৯ হাজার ৬২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৯৬ হাজার ৬০০ জন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget