এক্সপ্লোর

কোন বোলার কত জোরে বল করছে তার পরোয়া করত না, কার সম্পর্কে বললেন ব্রেট লি?

২০০১ সালে ইডেন টেস্টে ২৮১ রানের মহাকাব্যিক ইনিংস ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকবার ভাল পারফরম্যান্স দেখিয়েছেন লক্ষ্মণ।

নয়াদিল্লি: বর্তমানে সীমিত ওভারের ফর্ম্যাটে  ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা যে চার পেসারের বল খেলা সবচেয়ে কঠিন বলে জানিয়েছেন, তাঁদের অন্যতম ব্রেট লি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার আবার তাঁর প্রিয় ব্যাটসম্যান হিসেবে বেছে নিলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে। ২০০১ সালে ইডেন টেস্টে ২৮১ রানের মহাকাব্যিক ইনিংস ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকবার ভাল পারফরম্যান্স দেখিয়েছেন লক্ষ্মণ। সেই কারণেই সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ লি-র প্রিয় ব্যাটসম্যান নন। তিনি এই জায়গাটা দিয়েছেন লক্ষ্মণকে। এ বিষয়ে লি জানিয়েছেন, ‘লক্ষ্মণ বেপরোয়া ব্যাটিং করত। কোন বোলার কত জোরে বল করছে, ও তার পরোয়া করত না। সেই কারণেই ওকে বোলিং করা কঠিন ছিল। ও ছন্দে থাকলে বিপক্ষকে শেষ করে দিত। ও ক্রিজে কঠিন সময়ে কীভাবে টিকে থাকতে হবে, সেটা জানত। তারপর নিজের মতো করে খেলত। ওর বিরুদ্ধে বোলিং করা মজার বিষয় ছিল।’ ২৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯.৬১ গড়ে ২,৪৩৪ রান করেন লক্ষ্মণ। শতরান ৬টি। একদিনের আন্তর্জাতিকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড মোটেই খারাপ নয়। ২১টি ম্যাচে ৪৬.১৮ গড়ে তাঁর মোট রান ৭৩৩। শতরান চারটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget