এক্সপ্লোর

Saraighat Express:অসমে লাইনচ্যুত হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস,হতাহতের খবর নেই

দুপুর ১.৩৬ টায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।  রেল সূত্রে জানা গেছে, ট্রেনটির ৬,৭,৮ ও ৯ নম্বর  বগি ইঞ্জিন থেকে লাইনচ্যূত  হয়ে যায়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অসমে লাইনচ্যুত হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস।  কামাখ্যা-বঙ্গাইগাঁওয়ের মাঝে লাইনচ্যুত সরাইঘাট এক্সপ্রেস।  গুয়াহাটি স্টেশন ছাড়ার পরে এই ট্রেন ছায়াগাঁও স্টেশনে ঢোকার মুখে  বেলাইন হয়ে যায় বলে খবর। বেলাইন হয়ে পড়ে সরাইঘাট এক্সপ্রেসের ৪ টি কামরা। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। সামান্য কয়েকজনের চোট লেগেছে বলে জানা গেছে। 

দুপুর ১.৩৬ টায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।  রেল সূত্রে জানা গেছে, ট্রেনটির ৬,৭,৮ ও ৯ নম্বর  বগি ইঞ্জিন থেকে লাইনচ্যূত  হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

রেল সূত্রে খবর, বিভিন্ন রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে যেহেতু এটি সিঙ্গল লাইন। তাই এই লাইনে আপাতত কোনও ট্রেন চালানো যাচ্ছে না।  ট্রেনগুলি ঘুরপথে চালানো হবে বলে জানা গেছে। 

হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর নর্থ ফ্রন্টিয়ার রেলের পক্ষ থেকে চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে সব স্টেশন সরাইঘাট এক্সপ্রেসের থামার কথা, সেইসব স্টেশনগুলিতে মে আই হেল্প ইউ বুথ চালু করা হয়েছে। এগুলির মাধ্যমে যাত্রীদের পরিজনরা খোঁজখবর নিতে পারবেন। 


এদিকে, পুরোদস্তুর টয় ট্রেন পরিষেবা শুরু হল আজ থেকে। করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর থমকে থাকার পর, সমতল থেকে চড়াই ভেঙে আবার কুইন অফ হিলসের পথে ছুটল সে। পর্যটক থেকে এলাকার মানুষ, স্থানীয় ব্যবসায়ী - খুশি সবাই।

সবুজ পতাকার সঙ্কেত মিলতেই ১৪৪ বছরের পুরনো ভিন্টেজ ন্যারোগেজের ওপর দিয়ে গড়াল লোহার চাকা। বেজে উঠল সেই চির নস্ট্যালজিক হুইসল্। এভাবেই করোনার দুটো ঢেউয়ের ধাক্কা সামলে পুরনো ছন্দে পুরো পথে ফিরল সবার প্রিয় টয় ট্রেন। এর আগে পুরো রুটে শেষ টয়ট্রেন চলেছিল গত বছর ২১ মার্চ। এক বছর পাঁচ মাস তিন দিন বন্ধ থাকার পর আবার লম্বা দৌড়। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, আপ ও ডাউনে প্রায় ৮৮ কিলোমিটার পথ পাড়ি দিল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টয়ট্রেন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget