এক্সপ্লোর

তিনি আর কংগ্রেস সভাপতি নন, দলের ভবিষ্যত সমৃদ্ধির জন্য দায় নির্ধারণ করা অত্যন্ত জরুরি, এজন্যই ইস্তফা দিয়েছেন, রাহুলের খোলা চিঠি

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে সভাপতি পদ ছেড়েছেন রাহুল। দলের নানা মহলের আবেদন সত্ত্বেও তিনি সিদ্ধান্ত বদলে নারাজ। তাঁকেই ওই পদে চেয়ে দরবার করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। কিন্তু তাঁর মত বদলানোর যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে।

নয়াদিল্লি: তিনি আর কংগ্রেস সভাপতি নন, প্রকাশ্যে জানালেন রাহুল গাঁধী। বললেন, তাঁর উত্তরাধিকারী কে, সিদ্ধান্ত নিতে আর দেরি না করে এখনই বৈঠকে বসা উচিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির। বুধবার সাংবাদিকদের রাহুল বলেন, তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি অবিলম্বে তাঁর জায়গায় কাউকে নিযুক্ত করুক। উত্তরাধিকারী বাছাই, নির্বাচন প্রক্রিয়ায় তিনি যুক্ত নন বলেও জানিয়েছেন সনিয়া-তনয়। বলেছেন, আমি আর কংগ্রেস সভাপতি নই। ইতিমধ্যেই ইস্তফা দিয়েছি। ওয়ার্কিং কমিটি এখনই বৈঠকে বসে নতুন কংগ্রেস সভাপতি স্থির করুক। ট্যুইট করেও রাহুল বলেছেন, যে কংগ্রেস দলের আদর্শ ও মূল্যবোধ আমাদের সুন্দর দেশের প্রাণভোমরার কাজ করেছে, তার সভাপতি হওয়া আমার কাছে গৌরব, সম্মানের। দেশ ও আমার সংগঠনের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা, ভালবাসা। চার পৃষ্ঠার এক খোলা চিঠিতে কংগ্রেসকে আমূল বদলাতে হবে বলে মন্তব্য করে রাহুল লিখেছেন, বিজেপি মানুষের কণ্ঠস্বর দমন করছে, কংগ্রেসকে তা রক্ষা করতে হবে। চিঠিটি ট্যুইটে জুড়ে দিয়েছেন রাহুল। তাতে এও লিখেছেন, আমার জন্ম কংগ্রেসি পরিচয়েই। এই দল বরাবর আমার সঙ্গে রয়েছে, আমার জীবনের প্রাণরস, চিরকাল থাকবেও। কংগ্রেস সভাপতি হিসাবে ২০১৯ এর নির্বাচনে পরাজয়ের দায় আমার। দলের ভবিষ্যত সমৃদ্ধির জন্য দায় নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি। এই কারণেই কংগ্রেস সভাপতি পদে আমি ইস্তফা দিয়েছি। রাহুল পরবর্তী সভাপতি বাছাই প্রসঙ্গে লিখেছেন, আমার সহকর্মীদের অনেকেরই প্রস্তাব, আমিই পরের কংগ্রেস সভাপতি মনোনীত করি কাউকে। দলকে কারও নেতৃত্ব দেওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার পক্ষে তাঁকে বাছাই করাটা ঠিক হবে না। আমার বিশ্বাস আছে যে, কে সাহস, ভালবাসা, আনুগত্যের মাধ্যমে আমাদের নেতৃত্ব দিতে পারেন, সে ব্যাপারে দলই সবচেয়ে ভাল সিদ্ধান্ত নেবে। রাহুলের প্রস্তাব, ওয়ার্কিং কমিটিকেই পরবর্তী সভাপতি খোঁজার ভার দেওয়া হোক। কয়েকজনের একটি গোষ্ঠীকে নতুন সভাপতির সন্ধান শুরু করার দায়িত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। কোনও কোনও সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএসের বিরুদ্ধে লড়াইয়ে তিনি নিঃসঙ্গ বোধ করেছেন, আবার সেজন্য গর্বিত বোধ করেন বলেও জানিয়েছেন রাহুল। লিখেছেন, দলকে নতুন করে গড়ে তুলতে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভরাডুবির জন্য অনেককেই দায়ী করতে হবে। কিন্তু দলীয় সভাপতি হিসাবে আমার নিজের দায় স্বীকার না করে অন্যদের কাঠগড়ায় তোলা ন্যয়সঙ্গত হবে না। রাহুল লিখেছেন, ক্ষমতাবানেরা ক্ষমতা আঁকড়ে থাকেন, এই প্রবণতা রয়েছে ভারতে। ক্ষমতার বাসনা ত্যাগ না করে আমরা বিরোধীদের পরাস্ত করব না। প্রসঙ্গত, সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে সভাপতি পদ ছেড়েছেন রাহুল। দলের নানা মহলের আবেদন সত্ত্বেও তিনি সিদ্ধান্ত বদলে নারাজ। তাঁকেই ওই পদে চেয়ে দরবার করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। কিন্তু তাঁর মত বদলানোর যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্প্রতি তাঁর ওপর চাপ সৃষ্টি করতে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে, কয়েকটি রাজ্যে দলের একাধিক নেতাও পদ ছেড়েছেন। গণ ইস্তফার হিড়িক পড়েছে। এঁদের সংখ্যাটা হবে প্রায় ২০০। গতকালই কংগ্রেসশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা রাহুলের সঙ্গে দেখা করে মাত্র ৫২টি লোকসভা আসন পাওয়া দলের ঘুরে দাঁড়ানোর স্বার্থে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেন। পরদিনই সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে দিলেন রাহুল।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget