এক্সপ্লোর

দুরন্ত প্রত্যাবর্তনের নেপথ্যে নিজেকেই কৃতিত্ব দিচ্ছেন শামি

২ ম্যাচে ৮ উইকেট। বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েই বল হাতে আগুন ছোটাচ্ছেন বাংলার পেসার

ম্যাঞ্চেস্টার: মাত্র ২ ম্যাচে ৮ উইকেট। বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েই বল হাতে আগুন ছোটাচ্ছেন মহম্মদ শামি। সেই শামি, চোট আর ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য যাঁর কেরিয়ারই এক সময় মেঘাচ্ছন্ন হয়ে পড়েছিল। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিপত্র থেকেও সাময়িকভাবে বাদ পড়েছিলেন। ঘুরে দাঁড়ানোর নেপথ্যে নিজেকেই কৃতিত্ব দিতে চান জাতীয় দলের তারকা পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ের পর শামিকে প্রশ্ন করা হয়েছিল, এই প্রত্যাবর্তনের জন্য কাকে কৃতিত্ব দেবেন? শামি বলেন, ‘কৃতিত্ব? নিজেকে ছাড়া আর কাকে কৃতিত্ব দেব!’ এরপরই শামি যোগ করেন, ‘যা কিছু ঘটেছে, সব সামলাতে হয়েছে আমাকেই। গত ১৮ মাসে যা হয়েছে, আমি এবং একমাত্র আমি সেটা সামলেছি। তাই কৃতিত্ব দেব নিজেকেই।’ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষ হওয়ার পর মিক্সড জোনে দাঁড়িয়ে শামি সাংবাদিকদের বলেছেন, ‘পারিবারিক সমস্যা থেকে ফিটনেস – সব সমস্যার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব। এখন আমার একমাত্র লক্ষ্য দেশের হয়ে ভাল খেলা।’ ফিটনেস চর্চায় জোর দিয়েই যে তাঁর প্রত্যাবর্তন, জানিয়ে দিয়েছেন শামি। বলেছেন, ‘শুধু ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়েছিলাম বলেই নয়। মাঝে মধ্যে ছন্দও হারিয়ে যায়। আমি ব্যর্থ হয়েছিলাম সেটা আলাদা বিষয়। তবে খুব পরিশ্রম করে ফিটনেসে উন্নতি ঘটিয়েছি। ওজন কমিয়ে শারীরিকভাবেও বেশ ভাল জায়গায় রয়েছি। ছন্দও ফিরে পেয়েছি।’ শামি আরও বলেছেন, ‘এখন ডায়েট মেনে চলার চেষ্টা করি। ট্রেনিংসূচি ধারাবাহিকভাবে মেনে চলি। এখন অনেক বেশি শক্তিশালীও হয়েছি। সহজে ক্লান্ত হই না। বলের গতিও বেড়েছে। আর দক্ষতার দিক থেকে বলি, বিশ্বের যে কোনও পিচে সফল হতে পারি আমি।’ বৃহস্পতিবার ক্রিস গেইলকে ফিরিয়ে দেন শামি। যা নিয়ে বাংলার পেসার বলেছেন, ‘আইপিএলে এক সঙ্গে খেলার সুবাদে ওর ব্যাটিং নিয়ে ধারণা ছিল। জানতাম ওকে হাত খুলে মারার সুযোগ না দিলে মরিয়া হয়ে মারতে গিয়ে আউট হবে।’ প্রথম চার ম্যাচে বাইরে বসতে হওয়ার সময় অনুভূতিটা ঠিক কীরকম হত? শামি বলেছেন, ‘দেখুন, ১৫জন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। বিশেষ দক্ষতাসম্পন্ন হলে তবেই ১৫ সদস্যের মধ্যে থাকা যায়, তাই না? মোদ্দা কথা হল ইতিবাচক ও ধৈর্যশীল থাকা। আর বুদ্ধিমত্তার সঙ্গে পারফর্ম করা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget