এক্সপ্লোর

‘এমন কোনও রফাই হয়নি, আরও ৫ বছর আমিই মুখ্যমন্ত্রী’, ৫০-৫০ ফর্মূলার দাবি খারিজ ফঢ়নবিশের, ৪৫ শিবসেনা বিধায়ক যোগাযোগ রাখছেন, দাবি বিজেপি এমপি-র

শিবসেনার বক্তব্য, লোকসভা ভোটের আগে হওয়া বোঝাপড়া অনুসারে ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতা ভাগাভাগি করতে হবে, আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ পাবে দুই শরিক। মুখ্যমন্ত্রী পদে দলের যুবনেতা আদিত্য ঠাকরেকে বসানোর দাবি তাদের। বিজেপি তা মানতে নারাজ। তারা আদিত্যকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে।

মুম্বই: শিবসেনার ৫০-৫০ ফর্মূলা বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে মহারাষ্ট্রে সরকার গঠনের ব্যাপারে অনিশ্চয়তা, জটিলতার মধ্যেই মুখ খুললেন দেবেন্দ্র ফঢ়নবিশ। এমন কোনও ফর্মূলাই এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। বিজেপি কখনই এহেন সূত্রে সম্মতি দেয়নি বলেও তাঁর দাবি। মুখ্যমন্ত্রী ফঢ়নবিশের আরও দাবি, খোদ বিজেপি সভাপতি অমিত শাহই তাঁকে বলেছেন যে, শরিক শিবসেনার সঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনও বোঝাপড়াই হয়নি। ফঢ়নবিশের পাশাপাশি চাপ বাড়িয়ে বিজেপি সাংসদ সঞ্জয় কাকাড়ে দাবি করেছেন, শিবসেনার নবনির্বাচিত প্রায় ৪৫ জন বিধায়ক বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়তে আগ্রহী। এবারের ভোটে বিজেপি ও শিবসেনা যথাক্রমে ১০৫ ও ৫৬টি আসন পেয়েছে। সরকার গঠন নিয়ে দুই শরিকের সংঘাতের মধ্যেই স্থানীয় একটি টিভি চ্যানেলকে কাকাড়ে বলেছেন, ৫৬ জনের মধ্যে ৪৫ জনই বিজেপির সঙ্গে সরকার গড়তে উত্সুক। তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সরকারে তাঁদের সামিল করাতে বলছেন। কাকাড়ের দাবি, শিবসেনা বিধায়করা এমনকী এও বলছেন, আমরা বিজেপি সরকারে থাকতে চাই, এজন্য যা করতে হয়, করুন। যদিও পরে কাকাড়ের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদসংস্থাকে তিনি বলেন, ৪৫ বিধায়কেরই মত, বিজেপি, শিবসেনারই সরকার গঠনে হাত মেলানো উচিত। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন, জোট সরকার চান। আমার মতে, ওদেরই কিছু লোক উদ্ধব ঠাকরকে বুঝিয়ে দেবেন্দ্র ফঢ়নবিশকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে সরকার গঠনে রাজি করাবেন। কেননা এছাড়া কোনও রাস্তা আছে বলে মনে করি না। মহারাষ্ট্রে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও দুই শরিকের মধ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দাবি, পাল্টা দাবির জেরে সরকার গঠনের ব্যাপারে কোনও অগ্রগতিই হয়নি এখনও। শিবসেনার বক্তব্য, লোকসভা ভোটের আগে হওয়া বোঝাপড়া অনুসারে ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতা ভাগাভাগি করতে হবে, আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ পাবে দুই শরিক। মুখ্যমন্ত্রী পদে দলের যুবনেতা আদিত্য ঠাকরেকে বসানোর দাবি তাদের। বিজেপি তা মানতে নারাজ। তারা আদিত্যকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে। এই টানাপড়েনের মধ্যেই ফঢ়নবিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, আরও ৫ বছরের জন্য আমিই মুখ্যমন্ত্রী হব। শিবসেনার দাবি উড়িয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, চলতি বছরে এর আগে দুপক্ষের আলোচনায় ওরা ওই ফর্মূলার প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিজেপি তা মানেনি। শিবসেনার মুখ্যমন্ত্রী পদ চেয়ে ক্রমাগত সুর চড়ানোর মধ্যেই আজ বিজেপির অবস্থান স্পষ্ট করলেন ফঢ়নবিশ। তাঁর মুখ খোলার কয়েক ঘন্টা আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত বড় শরিককে হুঁশিয়ারি দিয়েছিলেন, তারা ‘অন্য রাস্তা’ খতিয়ে দেখতে পারে দরকারে। পাল্টা বিজেপির তরফে দলের মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রধান সরোজ পান্ডে বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই কেউ হবেন। ৩০ অক্টোবর বিজেপি মহারাষ্ট্রের নবনির্বাচিত দলীয় এমএলএ-দের বৈঠক ডেকেছে। সেখানে ফঢ়নবিশকে আনুষ্ঠানিক ভাবে পরিষদীয় দলনেতা বাছাই করা হতে পারে বলে সূত্রের খবর।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget