এক্সপ্লোর

ICMR: করোনা আক্রান্ত হয়ে এইমসে ভর্তি আইসিএমআর প্রধান

COVID-19 India: ভারতে মোট করোনা আক্রান্ত ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭।

নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হলেন আইসিএমআর প্রধান ড. বলরাম ভার্গব। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আজ তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবার করোনা আক্রান্ত হলেন স্বয়ং আইসিএমআর প্রধান। এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তৃতীয় স্থানে আছে দিল্লি। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭৮৯ জনের। ভারতে মোট আক্রান্ত ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫৫। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার ৮৮৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১০। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৫ লক্ষ ২০ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩১ হাজার ৮৭। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৯১ জন। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৫.৪০ শতাংশ। ৭ অগাস্ট ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরিয়ে যায়। এরপর ২৩ অগাস্ট ৩০ লক্ষ এবং ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ পেরিয়ে যায় দেশে সংক্রমিতের সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর সেই সংখ্যাটা বেড়ে হয় ৬০ লক্ষ। ১১ অক্টোবর ৭০ লক্ষ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ এবং ২০ নভেম্বর ৯০ লক্ষ ছাড়িয়ে যায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। আইসিএমআর সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫,৮৯,১৮,৬৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকালই ১১,১৩,৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ৭০ শতাংশেরই কোমর্বিডিটি ছিল। আইসিএমআর-এর দেওয়া তথ্যের সঙ্গে মন্ত্রকের তথ্য মিলছে। বিভিন্ন রাজ্য থেকে করোনা আক্রান্তের মোট সংখ্যার বিষয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলি খতিয়ে দেখতে হবে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget