এক্সপ্লোর

BJP Parliamentary Meet: ‘দলীয় প্রার্থীদের হারের দায় আমার’, বিজেপি সংসদীয় দলের বৈঠকে মোদি

Narendra Modi: বিজেপি-র সংসদীয় দলের বৈঠকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি। তিনি দলকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি নাম না করে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করেন।

নয়াদিল্লি: পাঁচটি রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপি-র (BJP) যে প্রার্থীরা হেরে গিয়েছেন, তাঁদের হারের দায় নিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি-র সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, ‘কারও প্রার্থীপদ যদি খারিজ হয়ে গিয়ে থাকে, তাহলে এর দায়িত্ব আমার।’

এই বৈঠকে পরিবারন্ত্রের (Dynasty politics) বিরুদ্ধেও সরব হন মোদি। তিনি দলকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি নাম না করে কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) আক্রমণ করে বলেন, ‘পরিবারতন্ত্র গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের দলে পরিবারতন্ত্র বরদাস্ত করা হবে না। আমার জন্যই বিধানসভা নির্বাচনে দলীয় সাংসদদের ছেলে-মেয়েরা প্রার্থী হতে পারেননি। আমাদের দলে যেমন পরিবারতন্ত্র কায়েম হতে দেওয়া যাবে না, তেমনই যে দলগুলি পরিবারতন্ত্রের ভিত্তিতে চলে, সেই দলগুলির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে মানুষ পরিবারতন্ত্রের বিরুদ্ধে রায় দিয়েছেন।’

এই বৈঠকে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh), সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করী (Nitin Gadkari), বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal), সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi) সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা। এই বৈঠকের শুরুতেই লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণ, ইউক্রেনে (Ukraine) মৃত ভারতীয় পড়ুয়া এবং কর্ণাটকে (Karnataka) খুন হওয়া বজরঙ্গ দলের (Bajrang Dal) কর্মী হর্ষর প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’মিনিটের নীরবতা পালন করা হয়।

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও উত্তরাখণ্ডে (Uttarakhand) ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। গোয়া (Goa), মণিপুরেও (Manipur) একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের ফল খারাপ হয়েছে শুধু পঞ্জাবে। উত্তরপ্রদেশের জন্য বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে অমিত শাহকে। রাজনাথ সিংহকে উত্তরাখণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। মণিপুরের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। তাঁর সঙ্গে যৌথ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। গোয়ার কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরকে।

এর আগে শেষবার বিজেপি-র সংসদীয় দলের বৈঠক হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। সেই বৈঠকেও হাজির ছিলেন মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget