এক্সপ্লোর

VVIP Security: প্রথমবার ভিভিআইপি নিরাপত্তায় মোতায়েন হচ্ছে সিআরপিএফ-এর মহিলা বাহিনী

প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয়েছে সিআরপিএফ-এর ৩৩ জন মহিলা জওয়ানকে। কিছুদিনের মধ্যেই তাঁদের ১০ সপ্তাহের প্রশিক্ষণ শুরু হবে।

নয়াদিল্লি: দেশের ইতিহাসে প্রথমবার ভিভিআইপি-দের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মহিলা জওয়ানদের। প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয়েছে সিআরপিএফ-এর ৩৩ জন মহিলা জওয়ানকে। কিছুদিনের মধ্যেই তাঁদের ১০ সপ্তাহের প্রশিক্ষণ শুরু হবে। একে ৪৭-এর মতো অ্যাসল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে মহিলা বাহিনীকে। 

সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, ভিভিআইপি-দের নিরাপত্তায় মহিলা জওয়ানদের মোতায়েন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পাওয়া গিয়েছে। এরপরেই মহিলা জওয়ানদের প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৬ প্ল্যাটুন মহিলা বাহিনী গড়ে তোলা হবে। পরবর্তীকালে প্রয়োজন হলে মহিলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। ভিভিআইপি নিরাপত্তায় মহিলা বাহিনীর নিয়োগ নিয়ে সিআরপিএফ-এর পরিকল্পনা তৈরি। 

সিআরপিএফ সূত্রে খবর, একমাত্র প্রয়োজন অনুসারেই ভিভিআইপি নিরাপত্তায় মহিলা বাহিনী নিয়োগ করা হবে। তবে প্রথম পর্যায়ে কয়েকজন ভিভিআইপি-র নিরাপত্তায় মহিলা বাহিনী নিয়োগ করা হবে। কয়েকটি রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে মহিলা ভিভিআইপি-দের নিরাপত্তায় মহিলা বাহিনী নিয়োগ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, তাঁর বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরার মতো ভিভিআইপি-দের নিরাপত্তায় মোতায়েন সিআরপিএফ। এবার সনিয়া, প্রিয়ঙ্কাদের নিরাপত্তায় দেখা যেতে পারে মহিলা বাহিনীকে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ কয়েকজন নেতার মিছিল ও রোড শোয়ে হামলার অভিযোগ ওঠার পরেই ভিভিআইপি-দের নিরাপত্তায় মহিলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই এই বাহিনী গড়ে তোলা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাঁচটি রাজ্যে নির্বাচন। সেই কারণেই সিআরপিএফ-এর মহিলা বাহিনী গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে।

সিআরপিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পাওয়ার পর আলাদা করে মহিলা বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই বাহিনী গড়ে তোলা হবে। যে মহিলাদের বেছে নেওয়া হয়েছে, তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget