এক্সপ্লোর

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর কর্নাটকের পুরভোটে সাফল্য কংগ্রেসের

৫৬ পুরসংস্থার যে ১,২২১ ওয়ার্ডের ভোটের ফলাফল ঘোষিত হয়েছে সেগুলির মধ্যে ৫০৯ টি দখল করেছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি ৩৬৬ ওয়ার্ডে জয়ী হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানা গিয়েছে।

বেঙ্গালুরু: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। অন্যদিকে, বিপুল জনাদেশ নিয়ে কেন্দ্রে পরপর দ্বিতীয়বার সরকার গড়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। লোকসভা ভোটে বিপর্যয়ের মধ্যেই কংগ্রেস শিবিরকে কিছুটা হলেও স্বস্তি দিল কর্নাটকের পুরভোটের ফলাফল। ৫৬ পুরসংস্থার যে ১,২২১ ওয়ার্ডের ভোটের ফলাফল ঘোষিত হয়েছে সেগুলির মধ্যে ৫০৯ টি দখল করেছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি ৩৬৬ ওয়ার্ডে জয়ী হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানা গিয়েছে। পুরভোটে একক শক্তিতে লড়াই করে কর্নাটকে কংগ্রেসের শরিক জেডিএস জিতেছে ১৭৪ ওয়ার্ডে। নির্দল প্রার্থীরা ১৬০, বিএসপি ৩ ও সিপিএম ২ এবং অন্যান্যরা ৭ ওয়ার্ডে জয়ী হয়েছে। কর্নাটকে ক্ষমতাসীন কংগ্রেস ও জেডিএস জোট সরকার। কিন্তু পুরভোটে দুই শরিক দল পৃথকভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। দুটি দলই তাদের স্থানীয় নেতৃত্বকে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী নির্বাচনের রণকৌশল চূ়ড়ান্ত করতে বলেছিল। পুরভোটের সাতটি মিউনিসিপাল কাউন্সিলের ২১৭ ওয়ার্ড, ৩০ টাউন মিউনিসিপাল কাউন্সিলের ৭১৪ ওয়ার্ড এবং ১৯ টাউন পঞ্চায়েতের ২৯০ ওয়ার্ডের ভোটের ফলাফল ঘোষিত হয়েছে। মিউনিসিপাল কাউন্সিলগুলির ৯০ ওয়ার্ডে কংগ্রেস জয়ী হয়েছে। অন্যদিকে, বিজেপি ও জেডিএস যথাক্রমে ৫৬ ও ৩৮ ওয়ার্ডে জিতেছে। ৩০ টাউন মিউনিসিপাল কাউন্সিলের ৭১৪ ওয়ার্ডের মধ্যে কংগ্রেস জিতেছে ৩২২ টিতে, বিজেপি ১৮৪ এবং জেডিএস ১০২ টিতে জিতেছে। যদিও ১৯ টাউনশিপ পঞ্চায়েতের ২৯০ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ড ১২৬ টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস ও জেডিএস যথাক্রমে ৯৭ ও ৩৪ ওয়ার্ডে জয়ী হয়েছে। গত বুধবার পুর নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল। এর ফলাফল রাজ্যের শাসক জোট কংগ্রেস ও জেডিএস-কে কিছুটা হলেও স্বস্তি দিল। কারণ, লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ২৮ আসনের মধ্যে ২৫ টিতেই জয়ী হয়েছিল। কংগ্রেস ও জেডিএস জোট করে লড়েও একটি করে আসনে জিততে পেরেছিল। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে, এই জোটের রসায়ণ বা অঙ্ক কোনওটাই কাজ করেনি। কারণ, লোকসভা ভোটে এই দুই দলের স্থানীয় নেতৃত্বের সমীকরণ সেভাবে সফল হয়নি। পুরভোটের ফলাফল স্বাভাবিকভাবেই কংগ্রেস ও জেডিএস কর্মীদের উত্সাহ যোগাবে। কংগ্রেস প্রদেশ সভাপতি দীনেশ রাও বলেছেন, এই ফলাফল ইঙ্গিত দিয়েছে যে, স্থানীয় স্তরে দল শক্তিশালী রয়েছে। একইসঙ্গে লোকসভা ভোটে ব্যবহৃত ভোটিং মেশিন নিয়েও তিনি সংশয় প্রকাশ করে বলেছেন, এত স্বল্প ব্যবধানে জনাদেশের এমন ফারাক যাচাই করে দেখার প্রয়োজন রয়েছেন। তিনি আরও বলেছেন, যাই হোক না কেন, লোকসভা ভোটের পর মানুষ কংগ্রেসকে সমর্থন করেছেন এবং আস্থা রেখেছেন। উল্লেখ্য, গতবছর ১০৫ পুরসংস্থার ভোটে ফলাফলে কংগ্রেস ৯৮২ এবং বিজেপি ও জেডিএস যথাক্রমে ৯২৯ ও ৩৭৫ আসনে জয়ী হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Recruitment Scam: সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি সিআইডির
Samik Bhattacharya | তোলাবাজি বন্ধে এবার দলীয় বিধায়কদের কড়া বার্তা শমীকের | ABP Ananda LIVE
Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget