এক্সপ্লোর

কেরলে দুবাই থেকে আসা ব্যক্তির সংস্পর্শে ২০ মিনিট থেকেই করোনা আক্রান্ত ৪!

পাঁচজনই এখন হাসপাতালে ভর্তি।

কোচি: কেরলে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। বহু মানুষ আক্রান্ত। এরই মধ্যে আজ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন কাসারগড়ের কালেক্টর ডি সুজিৎ বাবু। তিনি জানিয়েছেন, এক আক্রান্তের সংস্পর্শে আসার ২০ মিনিটের মধ্যে চারজনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। পাঁচজনই এখন হাসপাতালে ভর্তি। কাসারগড়ের কালেক্টর আরও জানিয়েছেন, ‘এ মাসের ৬ তারিখ দুবাই থেকে দেশে ফেরেন এক ব্যক্তি। বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষা হয়। এরপর তাঁকে বাড়িতেই আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়। তাঁর স্ত্রী, সন্তান ও মায়ের সঙ্গে মাত্র ২০ মিনিট দেখা হয়েছিল। কিন্তু এর মধ্যেই তাঁদের শরীরে সংক্রমণ ছড়ায়। বিমানবন্দর থেকে গাড়িতে ওই ব্যক্তিকে নিয়ে যান তাঁর এক বন্ধু। তিনিও করোনা আক্রান্ত। দুবাই থেকে ফিরে ওই ব্যক্তি শুধু এই চারজনই না, আরও কয়েক হাজার মানুষের সংস্পর্শে আসেন। কারণ, তিনি বাড়িতে না থেকে একাধিক ক্লাব, তিনটি বিয়ের অনুষ্ঠান, কান্নুরে এক ব্যক্তির শেষকৃত্য এবং আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেকেরই শারীরিক পরীক্ষা করে দেখা হচ্ছে। রিপোর্ট এলে বোঝা যাবে পরিস্থিতি কতটা ভয়াবহ।’ কেরলের কাসারগড় জেলাতেই করোনা আক্রান্ত সবচেয়ে বেশি। ২১ তারিখ থেকে গোটা জেলায় লকডাউন জারি করা হয়েছে। কিন্তু কালেক্টর জানিয়েছেন, এই জেলায় ১৩ লক্ষ মানুষ থাকলেও, টেস্ট কিটের অভাবে প্রত্যেকের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে মোট কতজন আক্রান্ত, সেটা বোঝা যাচ্ছে না। কাদের পরীক্ষা করা দরকার, সেটা চিকিৎসকরা বলে দিচ্ছেন। সেই অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। কেউ লকডাউন উপেক্ষা করে রাস্তায় নামলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাসারগড়ের কালেক্টর। তিনি আরও জানিয়েছেন, কোনওরকম স্বেচ্ছাসেবককেও রাস্তায় থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। দরকার হলে সরকার স্বেচ্ছাসেবকদের দল তৈরি করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget