এক্সপ্লোর

রাজস্থানে বিধানসভা আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী স্বামী-স্ত্রী: কারণও জানালেন তাঁরা

জয়পুর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচার চলছে। এরইমধ্যে বিকানের (পূর্ব) আসনের লড়াই সবার নজর কেড়ে নিয়েছে। ওই আসনে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন স্বামী-স্ত্রী। দুজনেই নির্দল প্রার্থী। ওই আসনে স্বরূপচাঁদ গেহলোট (৫৫) এবং তাঁর স্ত্রী মঞ্জুলতা গেহলোট নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এই হিসেবে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। স্বরূপ বলেছেন, তিনি ১৯৮৮ থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে আসছেন। যখন তিনি ভোটের প্রচারে বাইরে বেরোন, তখন তাঁর স্ত্রী একাই বাড়িতে থাকেন। বাড়িতে স্ত্রীর একাকিত্বে উদ্বিগ্ন হয়েই স্ত্রীকে মনোনয়ন জমা দেওয়ার পরামর্শ দেন। কেননা, এমন হলে ভোটের প্রচারের সময়ও তাঁরা একসঙ্গে থাকতে পারবেন। স্বরূপ বলেছেন, আমার ৩৫ বছরের দাম্পত্য জীবন খুবই সুখের। ১৯৮৮ থেকে ভোটে লড়াই করছি। ভোটের প্রচারের জন্য যখন বাইরে বেরোতে হয়, তখন স্ত্রী বাড়িতে একা থাকেন। কারণ, আমাদের তিন মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। তাই এ বার স্ত্রীকে ভোটে লড়াই করতে বলেছি। এখন এই দম্পতির মূল লক্ষ্য উন্নয়নের বিষয়গুলি তুলে ধরা। এর পাশাপাশি মহিলাদের ক্ষমতায়ণও তাঁদের প্রচারের অন্যতম ইস্যু। এছাড়াও কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিচ্ছেন তাঁরা। মঞ্জুলতা বলেছেন, আমরা একে অপরের পাশে রয়েছি। কে জিতবে, তা নিয়ে চিন্তিত নই। আমাদের মধ্যে কেউ একজন জিতবে বলে আমরা আত্মবিশ্বাসী। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে ভোট। ফল ঘোষণা ১১ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget