এক্সপ্লোর

ভারত-চিন সম্পর্ক গভীর সঙ্কটে, মন্তব্য বিদেশমন্ত্রীর

চিন যদি সীমান্ত বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকে, একমাত্র তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে, মন্তব্য বিদেশমন্ত্রীর।

নয়াদিল্লি: ভারত-চিন সম্পর্ক গভীর সঙ্কটে। এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বদল করার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। চিন যদি সীমান্ত বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকে, একমাত্র তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে। অল ইন্ডিয়া রেডিওতে সর্দার পটেল স্মারক বক্তৃতায় বিদেশমন্ত্রী বলেন, ‘স্বাভাবিক অবস্থা ফেরাতে দু’দেশের মধ্যে হওয়া চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বদল করার যে কোনওরকম চেষ্টাই মেনে নেওয়া যায় না। তিন দশক ধরে ভারত-চিনের সীমান্ত বিষয়ক চুক্তি নিয়ে কোনওরকম সমস্যা হয়নি। সীমান্তে শান্তি বজায় ছিল। কিন্তু অতিমারী ছড়িয়ে পড়ার সময় থেকেই ভারত-চিন সম্পর্কে গভীর সঙ্কট তৈরি হয়েছে।’ বিদেশমন্ত্রী আরও বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে পরিকাঠামোর উন্নতিতে জোর দেওয়া হচ্ছে। গত ৬ বছর ধরেই জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাশিয়া, জাপান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে। আর্থিক ও প্রযুক্তি বিষয়ক চুক্তি এই সম্পর্কের ভিত্তিকে শক্তিশালী করে তুলেছে। ইউরোপের দেশগুলির সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে।’ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ভারত-চিন কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। উহান থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে আন্তর্জাতিক মহলে কোণঠাসা চিন। এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিচ্ছে ভারত। জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget