এক্সপ্লোর

ভারতে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেড়ে ৭৩.৬৪ শতাংশ, কমছে মৃত্যুও, জানাল স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে মিলে সারা দেশে স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে গেল। মোট করোনা আক্রান্তের ৭৩.৬৪ শতাংশ ব্যক্তিই সুস্থ হয়ে উঠেছেন। করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও কমে হয়েছে ১.৯১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে। আজ সকাল আটটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০,০৯১ জন। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২০,৩৭,৮৭০। এখন চিকিৎসাধীন ৬,৭৬,৫১৪ জনের। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতে এখন যতজন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে, তার তুলনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১৩,৬১,৩৫৬ বেশি। সুস্থ হয়ে উঠে হাসপাতাল ও হোম আইসোলেশন থেকে ছাড়া পাওয়া ব্যক্তির সংখ্যা বাড়ছে। করোনায় মৃত্যুর হারও কমছে। চলতি বছরের জানুয়ারি থেকেই সরকার করোনা মোকাবিলায় যে কৌশল নিয়েছে, তা কাজে লাগছে। করোনা আক্রান্তদের চিহ্নিত করার জন্য বিশেষ কৌশল নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর যাঁদের মধ্যে উপসর্গ কম দেখা গিয়েছে, তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করে সেরা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকারের এই কৌশল সফল হয়েছে।’ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে মিলে সারা দেশে স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে কেন্দ্রীয় সরকার। শুধু করোনার চিকিৎসার জন্য এখন সারা দেশে হাসপাতালের সংখ্যা ১,৬৬৭। শুধু করোনার চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ৩,৪৫৫ এবং কোভিড কেয়ার সেন্টারের সংখ্যা ১১,৫৯৭। ১৫,৪৫,২০৬টি আইসোলেশন বেড, ২,০৩,৯৫৯টি অক্সিজেন সাপোর্টেড বেড, ৫৩,০৪০টি আইসিইউ বেড আছে। করোনা আক্রান্তদের সুস্থ করার ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি আশাকর্মীদেরও বড় অবদান রয়েছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget