এক্সপ্লোর

সামরিক উপগ্রহ ও ছাত্রদের তৈরি মাইক্রো স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দিল ইসরোর পিএসএলভি-সি৪৪

শ্রীহরিকোটা: ২০১৯ সালের মহাকাশ অভিযানের শুরুটা ভালভাবেই সারল ভারত। একটি সামরিক উপগ্রহ ও ছাত্রদের তৈরি একটি মাইক্রো স্যাটেলাইট বয়ে নিয়ে মহাকাশের পথে সফলভাবে পাড়ি দিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৪৪ রকেট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর তরফে জানানো হয়েছে, গতকাল রাত ১১টা ৩৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার (এসডিএসসি) থেকে ৪৪-মিটার দৈর্ঘ্যের ওই রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সাড়ে ১৩ মিনিটের মাথায় ৭৪০ কিলোগ্রাম ওজনের সামরিক স্যাটেলাইট ‘মাইক্রোস্যাট আর’-কে ভূপৃষ্ঠ থেকে ২৭৪ কিলোমিটার উচ্চতায় সৌর সমলয় কক্ষপথে প্রতিস্থাপন করা হয়। এছাড়াও, কাঠের চেয়ারের চেয়েও হালকা ছাত্রদের তৈরি একটি উপগ্রহ নিয়েও গতকাল রওনা হয় পিএসএলভি-সি-৪৪। উৎক্ষেপণের প্রায় পৌনে ২ ঘণ্টা নাগাদ ভূপৃষ্ঠ থেকে ৪৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে সেটিকে প্রতিস্থাপন করা হয়। ইসরোর তরফে জানানো হয়েছে, বেসরকারি সংস্থার ছাত্রদের তৈরি এই উপগ্রহ নির্ধারিত উচ্চতায় প্রতিস্থাপন করতে এই প্রথমবার পিএসএলভি-র চতুর্থ স্টেজ ‘পিএস ৪’ ব্যবহার করা হয়েছে। মাত্র দেড় কিলোগ্রাম ওজনের ‘কালামস্যাট’ উপগ্রহটি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে নামকরণ করা হয়েছে। জানা গিয়েছে, কালামস্যাট তৈরি করতে মোট খরচ হয়েছে ১২ লক্ষ টাকা। গোটা অর্থের জোগান দিয়েছে কলেজ পড়ুয়ারা এবং চেন্নাইয়ের একটি বেসরকারি সংগঠন স্পেস-কিডজ ইন্ডিয়া। সংস্থার সিইও শ্রীমতী কেসন জানান, গত ৬ বছর ধরে পড়ুয়ারা এই উপগ্রহ তৈরি করে চলেছে। সবচেয়ে কম বয়স্ক পড়ুয়া পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়ছে। ন্যানো বা অতি-ক্ষুদ্র উপগ্রহগুলির যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া নিয়ে গবেষণা চালাতেই এই উপগ্রহটি মূলত উৎক্ষেপণ করা হয়েছে। ইসরোর দাবি, এধরনের উপগ্রহ ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget