এক্সপ্লোর

নতুন বছরের প্রথম দিন সারা বিশ্বে সর্বাধিক শিশু জন্মেছে ভারতে, প্রায় ৭০ হাজার

নয়াদিল্লি: ইংরাজি নতুন বছরের প্রথম দিন বিশ্বজুড়ে প্রায় ৩,৯৫,০৭২টি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ভারতে সর্বাধিক ৬৯,৯৪৪টি শিশুর জন্ম হয়েছে। এই দিন চিনে জন্ম হয়েছে ৪৪,৯৪০টি শিশুর। নাইজেরিয়ায় জন্মেছে ২৫,৬৮৫ জন।  পাকিস্তান ও বাংলাদেশে যথাক্রমে ১৫,১১২টি এবং ৮,৪২৮টি শিশুর জন্ম হয়েছে। এমনই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের শিশু অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ইউনিসেফ। আরও জানানো হয়েছে, এ বছর শিশুদের অধিকার রক্ষার বিষয়ে ঘোষণাপত্র গ্রহণের ৩০ বছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইউনিসেফের ডেপুটি এগজিকিউটিভ ডিরেক্টর শার্লট পেত্রি গর্নিতকা বলেছেন, ‘নববর্ষে সবাই শিশুদের অধিকার রক্ষার শপথ নিই। শিশুদের বাঁচার অধিকারের মধ্যে দিয়ে এই কাজ শুরু হোক। আমরা যদি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে পারি, তাহলে কোটি কোটি শিশুকে বাঁচাতে পারি। কারণ, সেক্ষেত্রে প্রতিটি নবজাতক যত্নে বেড়ে উঠবে।’ ইউনিসেফের রিপোর্টে বলা হয়েছে, ২০১৯-এর ১ জানুয়ারি বিশ্বজুড়ে অসংখ্য শিশু জন্মালেও, অনেক দেশেই তারা পরের দিনটি আর দেখতে পাবে না। ২০১৭ সালে প্রায় ১০ লক্ষ শিশু জন্মের দিনেই মারা যায়। ২৫ লক্ষ শিশুর মৃত্যু হয় জন্মের প্রথম মাসেই। এই শিশুদের অধিকাংশেরই অপরিণত জন্ম, জন্মের সময় সমস্যা, বিভিন্ন ধরনের সংক্রমণ ছিল। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই শিশুদের বাঁচার অধিকারের উপর জোর দেওয়া হচ্ছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget