এক্সপ্লোর

India on Covid Vaccination: শীঘ্রই দেশে ১০০ কোটি টিকাকরণ হয়ে যাবে, আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

এখনও পর্যন্ত দেশে ৯৫ কোটি ডোজেরও বেশি করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: ইতিমধ্যেই দেশে ৯৫ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। এবার লক্ষ্য ১০০ কোটি ডোজ টিকাকরণ। শীঘ্রই সেটা হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, ‘আমরা এখনও পর্যন্ত ৯৫ কোটি ডোজেরও বেশি করোনার টিকা দিতে পেরেছি। ১৮ বছরের বেশি বয়সি ৭৩ শতাংশ নাগরিক ইতিমধ্যেই করোনার টিকা পেয়েছেন। করোনার টিকার দ্বিতীয় ডোজও দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে। আগামীদিনে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। আমরা নজির গড়তে চলেছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ অভিযান পুরোদমে চলছে। ভারত ৯৫ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার কাজ সম্পন্ন করেছে। এবার আমরা ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার দিকে এগিয়ে চলেছি। সবাই দ্রুত ভ্যাকসিন নিন এবং পরিবারের লোকজন ও বন্ধুদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ দিন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দেশে আগামী কয়েকদিনের মধ্যেই ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ার জন্য ১৯টি রাজ্যকে উদ্যোগ নিতে হবে।  এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ।

এদিকে, উৎসবের মরসুমে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৭৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৭১ হাজার ৬০৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৩৪৭। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ৪৭৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৬৩ জন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget