এক্সপ্লোর

Artemis: নাসার চন্দ্রাভিযানের জন্য নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি

Artemis Program of NASA: এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত পুরুষকে মহাকাশচারী হিসেবে বেছে নিল নাসা।

নয়াদিল্লি: নাসার চন্দ্রাভিযানের জন্য যে ১৮ জন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে, তাঁদের অন্যতম ভারতীয় বংশোদ্ভূত রাজা জন ভুরপুতুর চারি। এর আগে নাসার মহাকাশ অভিযানে দুই ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নেওয়া হয়েছিল। তবে কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামস দু’জনেই মহিলা ছিলেন। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত পুরুষকে মহাকাশচারী হিসেবে বেছে নিল নাসা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চন্দ্রাভিযানের জন্য নির্বাচিত মহাকাশচারীদের নাম ঘোষণা করেছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আর্টেমিস মুন মিশন’। গ্রিসের পৌরাণিক দেবী আর্টেমিস। পুরাণ অনুসারে, তাঁর সঙ্গে চাঁদ ও শিকারের যোগ রয়েছে। তিনি সূর্যের দেবী অ্যাপোলোর যমজ বোন। ২০০৩ সালে মহাকাশ অভিযান থেকে ফেরার সময় মৃত্যু হয় কল্পনার। সুনীতা অবশ্য সাফল্যের সঙ্গে একাধিকবার মহাকাশ অভিযান শেষ করে ফিরে এসেছেন। এবার চারিও মহাকাশে যাবেন। তিনি এ বছরের জানুয়ারিতে সাফল্যের সঙ্গে ২ বছরের মহাকাশ অভিযান বিষয়ক প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। তাঁর পাশাপাশি আরও ১০ জন এই প্রশিক্ষণ নিয়েছেন। ‘আর্টেমিস মুন মিশন’-এ সামিল হওয়ার জন্য ২০১৭ সালে আবেদন করেন ১৮,০০০ জন। তাঁদের মধ্যে থেকে ১৮ জনকে বেছে নেওয়া হল। ৪১ বছর বয়সি চারি এর আগে মার্কিন বায়ুসেনার টেস্ট পাইলট ছিলেন। সেখান থেকে ২০১৭ সালে তাঁকে মহাকাশ অভিযান বিষয়ক প্রশিক্ষণের জন্য বেছে নেয় নাসা। ২০১৭ সালের অগাস্ট থেকে প্রশিক্ষণ শুরু হয়। এই প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর এবার মহাকাশে যাওয়ার জন্য নির্বাচিত হলেন তিনি। এই সম্ভাব্য মহাকাশচারীর বাবা শ্রীনিবাস চারি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পাঁচের দশকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তাঁর ছেলের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রেই। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে এরোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্সে মাস্টার্স ডিগ্রি লাভ করার পর তিনি মার্কিন বায়ুসেনার টেস্ট পাইলট হন। এফ-৩৫, এফ-১৫, এফ-১৬, এফ-১৮, এফ-১৫ ই-র মতো যুদ্ধবিমান নিয়ে ২,০০০ ঘণ্টারও বেশি সময় ওড়ার অভিজ্ঞতা রয়েছে চারির। তিনি যুদ্ধবিমান নিয়ে ইরাক ও কোরিয়া উপদ্বীপে গিয়েছেন। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালে চাঁদের মাটিতে প্রথম মহিলা যাতে পা রাখতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই অভিযানের প্রস্তুতি চলছে। এর আগে নাসার পক্ষ থেকে চন্দ্রাভিযানে গিয়েছিলেন পুরুষরা। এবারের অভিযানে মহিলাদেরও সামিল করা হচ্ছে। সেইসঙ্গে পুরুষ মহাকাশচারীরাও থাকবেন। চাঁদে মানুষের উপস্থিতি বাড়ানোই নাসার লক্ষ্য। ভবিষ্যতে মঙ্গল সহ মহাকাশের বিভিন্ন জায়গায় মহাকাশচারী পাঠানোরও পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget