এক্সপ্লোর

IRCTC: মেল, এক্সপ্রেস ট্রেনে ফিরছে রান্না করা খাবার

Indian Railways: করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল রেলের বেস কিচেন। ফের চালু হচ্ছে বেস কিচেন, জানাল রেলমন্ত্রক। করোনা পরিস্থিতিতে এতদিন এক্সপ্রেস ট্রেনে পাওয়া যাচ্ছিল শুধু শুকনো খাবার ও ই-ক্যাটারিং পরিষেবা।

নয়াদিল্লি: মেল, এক্সপ্রেস ট্রেনে ফিরছে রান্না করা খাবার। করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল রেলের বেস কিচেন। ফের চালু হচ্ছে বেস কিচেন, জানাল রেলমন্ত্রক। করোনা পরিস্থিতিতে এতদিন এক্সপ্রেস ট্রেনে পাওয়া যাচ্ছিল শুধু শুকনো খাবার ও ই-ক্যাটারিং পরিষেবা।

এবার মেল ও এক্সপ্রেস ট্রেনে রান্না করা খাবার ফেরার ঘোষণা যাত্রীদের পক্ষে ভাল খবর। বিশেষ করে যে ট্রেনগুলিতে সারাদিন-সারারাত কাটাতে হয়, সেখানে ফের রান্না করা খাবার পাওয়া গেলে নিঃসন্দেহে যাত্রীদের সুবিধা হবে।

শুক্রবার রেলমন্ত্রকের পক্ষ থেকে আইআরসিটিসি-কে চিঠি দিয়ে ফের ট্রেনে যাত্রীদের খাবার দেওয়ার ব্য়বস্থা চালু করতে বলা হয়েছে। রেলমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা সংক্রমণের হার অনেকটা কমেছে। সব জায়গাতেই হোটেল-রেস্তোরাঁ খুলে গিয়েছে। সেই কারণেই এবার ট্রেনেও রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের পর এবার যাত্রীরা শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় কম্বল ও চাদর দেওয়ার অপেক্ষায়। করোনা আবহে ট্রেনে চাদর ও কম্বল দেওয়া হচ্ছে না। যাত্রীদের বাড়ি থেকেই কম্বল ও চাদর নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। এবার এই ব্যবস্থাতেও বদল আসবে বলে আশা করছেন যাত্রীরা।

সম্প্রতি রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, করোনা আবহে এতদিন স্পেশাল ট্রেন বলে যেগুলি চালানো হচ্ছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হবে। তার বদলে আগের মতোই চলবে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি। ফলে বাড়তি ভাড়া আর দিতে হবে না যাত্রীদের। এরই মধ্যে রান্না করা খাবার ফেরার ঘোষণা করা হল।

করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন। তারপর ধীরে ধীরে পরিষেবা শুরু হলেও, স্বাভাবিক অবস্থা ফিরতে অনেকদিন লেগেছে। বাংলায় সাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা সম্প্রতি চালু হয়েছে। এসব কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেল। তবে পর্যবেক্ষকদের মতে, ট্রেনে রান্না করা খাবার ফেরার কথা ঘোষণা করায় এবার রেলের শেয়ারের দর বাড়বে। সোমবার সকালে শেয়ার বাজার খুললে সেটা বোঝা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ

ভিডিও

Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget