এক্সপ্লোর

Indian Railways: রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ থেকে বেড়ে ৩০ টাকা

Indian Railways fare hike: স্বল্প দূরত্বের যাত্রার ক্ষেত্রে ট্রেনের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে একধাক্কায় ৩০ টাকা করে দিল ভারতীয় রেল। এছাড়া স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দামও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন যে দূরত্বে যাতায়াতের জন্য ১০ টাকার টিকিট কাটলেই চলত, এখন থেকে সেই টিকিটের দাম বেড়ে হচ্ছে ৩০ টাকা। ফলে যাত্রীদের অনেক বেশি টাকা খরচ করতে হবে।

গত মাসেই রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দাম বাড়ানো হবে। করোনা আবহে সাধারণ মানুষ যাতে বিশেষ প্রয়োজন ছাড়া ট্রেনে না চড়েন, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যুক্তি দেয় রেল। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট ও স্বল্প দূরত্বের যাত্রার টিকিটের দাম বাড়ানো হল।

গত বছর লকডাউনের সময় বন্ধ হয়ে যায় ট্রেন। তারপর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এরপর আনলক পর্বে সাধারণ যাত্রীদের জন্য ট্রেন চালু হয়। এখনও স্পেশাল ট্রেনই চালানো হচ্ছে। আগের মতো সব ট্রেন এখনও চালু হয়নি। এরই মধ্যে বাড়ানো হল ভাড়া।

এর আগে এ বছরের ১ জানুয়ারি থেকে শহরতলির ট্রেনগুলি ছাড়া বাকি সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন-এসি ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়ানো হয়। মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন-এসিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে এবং এসিতে প্রতি কিলোমিটারে ৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়। রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের ভাড়াও বাড়ানো হয়। 

এর আগে ২০১৪-১৫ সালে সব ধরনের ট্রেনের ভাড়া ১৪.২ শতাংশ করে বাড়ানো হয়। ফ্রেট চার্জও ৬.৫ শতাংশ বাড়ানো হয়। তারপর ফ্লেক্সি ফেয়ার নীতি চালু করে রেল। এর ফলে রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো কয়েকটি নির্বাচিত ট্রেনের ভাড়া বেড়ে যায়। বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেসের মতো ট্রেনগুলির ভাড়া এমনিতেই বেশি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget