এক্সপ্লোর

Cyclone Tauktae Update: আরব সাগরে এখনও নিখোঁজ ৩৮ জন, চলছে উদ্ধারকার্য ও তল্লাশি

Cyclone Tauktae: আবহাওয়া বিভাগের সতর্কবার্তা মানা হয়েছিল কি না জানতে তদন্তের নির্দেশ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের।

মুম্বই: ঘূর্ণিঝড় ‘তওতে’-র তাণ্ডবে মুম্বই ও গুজরাত উপকূলের মাঝে আরব সাগরে জাহাজ ও বার্জ ডুবে যাওয়ার ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ৩৮ জন। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী।

গতকাল এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৮৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরব সাগর থেকে এখনও পর্যন্ত ৩৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজ ও হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি এবং উদ্ধারকার্য চালানো হচ্ছে।

আজ নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘১৮৮ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের বলি হওয়া ৩৭ জন সাহসী ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। আইএনএস কলকাতা জীবিত ও মৃত ব্যক্তিদের দেহ মুম্বইয়ে নিয়ে আসছে। আইএনএস কোচিও ফের উদ্ধার ও তল্লাশির কাজে যোগ দিচ্ছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার নিখোঁজ ক্রু মেম্বারদের খোঁজ করছে।’

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কীভাবে এই বিপত্তি ঘটল, সেটা জানার জন্য উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, সেটা মেনে জাহাজ ও ভেসেলগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সেটা দেখতে হবে। কোনও গাফিলতির ফলেই এই বিপর্যয় ঘটেছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ঘূর্ণিঝড় তওতে আছড়ে পড়ার সময় ৬০০ জনকে নিয়ে ওএনজিসি-র কয়েকটি ভেসেল উপকূলবর্তী অঞ্চলে ছিল। এই ভেসেলগুলির সমুদ্রে আটকে পড়া, দূরে ভেসে যাওয়া এবং পরবর্তী ঘটনাগুলির জন্যই এতজনের মৃত্যু হয়েছে।’

বার্জ পি-৩০৫ ডুবে যাওয়ার পর এখনও পর্যন্ত যাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তাঁরা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মুম্বইয়ে পৌঁছনোর পর অনেকেই বলছেন, তাঁরা বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। ওএনজিসি-র এক কর্মী জানিয়েছেন, ‘বার্জের অবস্থা ভয়াবহ ছিল। বেঁচে ফিরতে পারব ভাবিনি। সাত-আট ঘণ্টা সাঁতার কেটে কোনওরকমে প্রাণ বাঁচাতে পেরেছি। তারপর আমাকে উদ্ধার করে নৌবাহিনী।’

আইএনএস কলকাতা, আইএনএস কোচি ছাড়াও উদ্ধারকার্য চালাচ্ছে আইএনএস তলোয়ার। কাউকে জীবিত উদ্ধারের চেষ্টার পাশাপাশি মৃতদেহ নিয়ে আসার কাজও চালাচ্ছে জাহাজগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget