এক্সপ্লোর

বাজিভরা তরমুজ খাইয়ে হাতি হত্যা: কেউ কেউ ট্র্যাজেডিকে হাতিয়ার করে ঘৃণা ছড়াচ্ছেন, এটা দুঃখের, বললেন বিজয়ন

একগুচ্ছ ট্যুইট করে বিজয়ন বলেছেন, পালাক্কাড়ে একটা ট্র্যাজিক ঘটনায় একটি গর্ভবতী হাতি প্রাণ হারিয়েছে। আপনারা অনেকেই বিচলিত, আমাদের ব্যবস্থা নিতে বলেছেন। আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের উদ্বেগ বিফলে যাবে না। ন্যয় প্রতিষ্ঠিত হবেই।

তিরুঅনন্তপুরম: কেরলে বাজিভরা তরমুজ খাইয়ে হাতিকে মেরে ফেলার ঘটনায় দেশব্যাপী শোরগোল ওঠার পর অপরাধীদের হদিশ পেতে তদন্ত চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিন সন্দেহভাজনকে ঘিরেই তদন্ত এগচ্ছে। একগুচ্ছ ট্যুইট করে বিজয়ন বলেছেন, পালাক্কাড়ে একটা ট্র্যাজিক ঘটনায় একটি গর্ভবতী হাতি প্রাণ হারিয়েছে। আপনারা অনেকেই বিচলিত, আমাদের ব্যবস্থা নিতে বলেছেন। আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের উদ্বেগ বিফলে যাবে না। ন্যয় প্রতিষ্ঠিত হবেই। তিনি আরও বলেছেন, তদন্ত চলছে তিন সন্দেহভাজনকে নিশানা করে। ঘটনার যৌথ তদন্ত করবে পুলিশ, বন দপ্তর। জেলার পুলিশ প্রধান ও বনকর্তা আজ ঘটনাস্থলে গিয়েছেন। অপরাধীদের বিচার করে শাস্তি দিতে যা যা করা সম্ভব, সব করা হবে। আমরা মানুষ ও বন্য জীবনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের পিছনের কারণগুলি মোকাবিলার চেষ্টাও করব। জলবায়ু বদল স্থানীয় মানুষজন, জন্তু-জানোয়ার-উভয়ের ওপরই ক্ষতিকর প্রভাব ফেলছে। তবে আমরা এটা দেখে দুঃখ পেয়েছি, কেউ কেউ এই ট্র্যাজেডিকে হাতিয়ার করে ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছেন। সত্যকে মুছে দিতে ভ্রান্ত, বেঠিক বর্ণনা, অর্ধসত্য়ের ওপর তৈরি মিথ্যাকে কাজে লাগানো হয়েছে। কেউ কেউ তো আবার ঘটনার সঙ্গে ধর্মান্ধতার তত্ত্ব আমদানির চেষ্টা করেছেন। ভুলে ভরা অগ্রাধিকার। বিজয়ন আরও বলেছেন, কেরল এমন এক সমাজ যেখানে অন্যায়, অবিচারের বিরুদ্ধে ক্ষোভ, প্রতিবাদকে সম্মান করা হয়। যদি কোথাও কোনও আশার রেখা থেকে থাকে, তবে তা এটাই যে, আমরা জানি, অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমাদের সেই মানুষ হয়ে উঠতে হবে, যারা যখন, যেখানে হোক, সব ধরনের অবিচার, বৈষম্যের সঙ্গে লড়াই করে। গত ২৭ মে বাজিভরা আনারস খাওয়ার পর হাতিটির মুখের ভিতরে বিস্ফোরণ হয়। বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, মুখের ভিতরটা মারাত্মক জখম হয় তার। ভেলিয়ার নদীতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার মুখ ও শুঁড় জলে ডুবিয়ে যন্ত্রণা কিছুটা কমানোর চেষ্টা করেছিল সে। কেরলের মতো সাক্ষরতা, শিক্ষা, চেতনায় উন্নত রাজ্যে এমন অমানবিক, নৃশংস আচরণে বিস্মিত নানা মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget