এক্সপ্লোর

দিল্লি-লখনউ, আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল তেজস এক্সপ্রেসের ভাড়া হচ্ছে উড়ানের অর্ধেক, ছাড় দেওয়া হতে পারে শতাব্দী, গতিমানেও

রেলের এক আধিকারিক জানিয়েছেন, গত বছর যে ট্রেনগুলির ৫০ শতাংশেরও বেশি আসন ফাঁকা ছিল, সেগুলির ভাড়া কমানো হতে পারে।

নয়াদিল্লি: যাত্রীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এবার তেজস এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতো দেশের প্রথমসারির ট্রেনগুলির ভাড়া কমানোর পথে হাঁটতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিং কর্পোরেশন (আইআরসিটিসি)। সূত্রের খবর, দিল্লি-লখনউ ও আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল রুটে তেজস এক্সপ্রেসের ভাড়া কমিয়ে উড়ানের অর্ধেক করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একইভাবে শতাব্দী ও গতিমান এক্সপ্রেসেরও ভাড়া ২৫ শতাংশ কমানো হতে পারে। আইআরসিটিসি সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লি-লখনউ ও আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল রুটে তেজস এক্সপ্রেসের ভাড়া শতাব্দী এক্সপ্রেসের মতোই হবে। তবে এই দু’টি রুটে টিকিটের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এমনকী, পাঁচ বছরের বেশি বয়সি প্রত্যেককেই পুরো ভাড়া দিতে হবে। এই ট্রেনগুলির যাত্রীদের ৫০ লক্ষ টাকার বেসরকারি বিমারও সুবিধা দেওয়া হবে। দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে। আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হবে নভেম্বর থেকে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, গত বছর যে ট্রেনগুলির ৫০ শতাংশেরও বেশি আসন ফাঁকা ছিল, সেগুলির ভাড়া কমানো হতে পারে। প্রতিটি জোনের প্রিন্সিপ্যাল কমার্শিয়াল ম্যানেজারকে ভাড়া ঠিক করার দায়িত্ব দিয়েছে রেলমন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget