এক্সপ্লোর

বড়সড় কিছু ঘটতে চলেছে? লাদাখে ভারত-চিন সংঘাতের মধ্যেই কাশ্মীরে ২ মাসের এলপিজি মজুত করার প্রশাসনিক আদেশে তীব্র জল্পনা

ডিরেক্টরেট অব ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমারের জারি করা আদেশানুসারে তেল কোম্পানিগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে বটলিং প্ল্যান্ট ও এলপিজি ডিস্ট্রিবিউটরদের গোডাউনে দুমাস চলার মতো পর্যাপ্ত রান্নার গ্যাসের সরবরাহ যাতে অক্ষুন্ন থাকে। এই আদেশকে ‘মোস্ট আর্জেন্ট’ বা ‘সবচেয়ে জরুরি’ও বলা হয়েছে।

শ্রীনগরলাদাখে ভারত-চিন সংঘাতের মধ্যেই সোস্যাল মিডিয়ার মাধ্যমে কাশ্মীর উপত্যকার জন্য দু মাসের রান্নার গ্যাস মজুত করতে তেল বিপনন কোম্পানিগুলিকে পাঠানো সরকারি নির্দেশকে কেন্দ্র করে তীব্র জল্পনা, কৌতূহল ছড়িয়ে পড়েছে। তবে  কি বড়সড় কিছু ঘটতে চলেছে, কোনও অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা অচিরেই কার্যকর করা হতে পারে কাশ্মীরেকেননা ২০১৯-এর ফেব্রুয়ারি বালাকোট অভিযান, তারপর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারার বিলোপের মতো ঘটনার আগেও এ ধরনের পদক্ষেপ করা হয়েছিল। যদিও সরকারি সূত্রে এটা রুটিন ব্যাপার বলে জানিয়ে যাবতীয় জল্পনা, অনুমান খারিজ করা হয়েছে। ডিরেক্টরেট অব ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমারের জারি করা আদেশানুসারে তেল কোম্পানিগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে বটলিং প্ল্যান্ট ও এলপিজি ডিস্ট্রিবিউটরদের গোডাউনে দুমাস চলার মতো পর্যাপ্ত রান্নার গ্যাসের সরবরাহ যাতে অক্ষুন্ন থাকে। এই আদেশকে মোস্ট আর্জেন্ট বা সবচেয়ে জরুরিও বলা হয়েছে। জানা গিয়েছে, লাগাতার ধসের ফলে জাতীয় সড়ক বন্ধ থাকলে সরবরাহ ধাক্কা খাওয়ার আশঙ্কা মাথায় রেখেই পর্যাপ্ত  এলপিজি মজুত রাখা নিশ্চিত করতে গত ২৩ জুনের এক বৈঠকে লেফটেন্য়ান্ট গভর্নর জি সি মুর্মুর উপদেষ্টা  এহেন আদেশ জারি করেন। শ্রীনগর-জম্মু হাইওয়ে বন্ধ থাকার আশঙ্কায় সাধারণত- শীতের মরসুমে এধরনের আদেশ জারি করা হয়। তবে ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার দপ্তরের ডিরেক্টর বসির আহমেদ খান আদেশটিকে দুটি দপ্তরের বার্তা বিনিময় বলে জানিয়ে বলেন, সাধারণতঃ এক মাসের মজুত থাকে। এবার শ্রীনগর-জম্মু হাইওয়ের পরিস্থিতি যেমন থাকার কথা, তেমন নয়। তার ওপর হাইওয়ের রাস্তা চওড়া করার কাজও চলছে। এসব মাথায় রেখেই দুমাসের মজুত রাখার কথা ভাবা হয়েছে। জাতীয় সড়কের পরিস্থিতিই এমন আদেশের একমাত্র কারণ। আবার এক পৃথক আদেশে গান্দেরবলের পুলিশ সুপার জেলার আইটিআই ভবন, মাঝারি ও উচ্চশিক্ষার স্কুলভবন সহ ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে খালি করতে বলেছেন। এর ফলেও জোর জল্পনার সূত্রপাত হয়েছে। যদিও আদেশে বলা হয়েছে, ২০২০র অমরনাথ যাত্রার পরিপ্রেক্ষিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানদের থাকার বন্দোবস্ত করা হবে। তবে জনৈক শীর্ষ পুলিশকর্তা বলেছেন, সোস্যাল মিডিয়ায় এইসব বার্তা ছড়ানোয় লোকে কী ভাবছে, বুঝতে পারছি। কিন্তু তারা একটু বেশিই জল্পনা করছে, কল্পনার সীমা ছাড়িয়ে ফেলছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget