এক্সপ্লোর

তিন তালাক বিল প্রত্যাহারের প্রতিশ্রুতি: শাহবানু মামলার রায় উল্টে দিয়ে পর্বতপ্রমাণ ভুল করেছিলেন প্রয়াত রাজীব গাঁধী, ৩২ বছর বাদে আরেক পিছিয়ে দেওয়া পদক্ষেপ রাহুলের, ফেসবুক পোস্ট জেটলির

নয়াদিল্লি: তিন তালাক বিল প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়ায় কংগ্রেসের তীব্র সমালোচনা অরুণ জেটলির। মোদি সরকারের মন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, বেরিলির ‘নিকাহ-হালালা’র মতো ঘটনা, যা দেশের বিবেক নাড়িয়ে দিয়েছে, অসাংবিধানিক বলে গণ্য হওয়া উচিত। প্রসঙ্গত, বেরিলির এক মহিলাকে দুবার ডিভোর্স দিয়েছেন তাঁর স্বামী। ফলে ইসলামি আইন অনুযায়ী তাঁকে প্রথমে নিকাহ হালালা করতে হয় শ্বশুরের সঙ্গে, পরে ভাসুরের সঙ্গে। নিকাহ হালালা প্রথায় একজন মুসলিম পুরুষ নিজের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করতে পারেন না, তিনি আরেক পুরুষকে বিয়ে করে তার থেকে ডিভোর্স নিয়ে একটি নির্দিষ্ট সময় আলাদা থাকা পর্যন্ত। ওই আলাদা থাকার সময়টুকুকে ‘ইদ্দত’ বলা হয়ে থাকে। জেটলি ওই ঘটনার উল্লেখ করে ফেসবুক পোস্টে লিখেছেন, দুর্ভাগ্যের ব্যাপার হল, সকালের খবরের কাগজে এ খবর দেখে যখন আমাদের বিবেকের দংশন হয়, তখন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, তাঁর পারিষদরা এক সংখ্যালঘু কনভেনশনে সংসদে আটকে থাকা তিন তালাককে অপরাধের তকমা দেওয়া বিল তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বেরিলির ‘নিকাহ হালালা’ আপনাদের বিবেকে ধাক্কা মারেনি?’ শিরোনামে লেখা পোস্টে জেটলি বলেছেন, প্রয়াত রাজীব গাঁধী সুপ্রিম কোর্টের শাহবানু মামলার রায় উল্টে দিয়ে পর্বতপ্রমাণ ভুল করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে সব মুসলিম মহিলার ভরনপোষণের গ্যারান্টি সুনিশ্চিত হয়েছিল। রাজীব গাঁধীর সিদ্ধান্ত স্বামী পরিত্যক্ত মহিলাদের বিপন্ন করে গরিবির পাঁকে ফেলে দেয়। ৩২ বছর বাদে তাঁর ছেলে আরেকটি পিছিয়ে দেওয়া পদক্ষেপ করলেন যা তাঁদের শুধু বিপন্নই করবে না, এমন এক পরিস্থিতিতে ঠেলে দেবে যা মানুষ পরিচয়, অস্তিত্বেরই বিপরীত। বেরিলির মুসলিম মহিলাটিকে পশুর জীবন মেনে নিতে বাধ্য করা হয়েছে। জেটলি কটাক্ষ করেছেন, ভোট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জরুরি ন্যয়। রাজনৈতিক সুবিধাবাদীরা শুধু পরদিনের হেডলাইন হতে চান, দেশনির্মাতারা ভাবেন পরবর্তী শতকের কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget