এক্সপ্লোর

বিরোধীরা বাধ্যতামূলকভাবে সরকারের বিরোধিতা করছে, দাবি জেটলির

নয়াদিল্লি: অসুস্থ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে গেলেও, মোদি সরকারের বিরোধীদের পাল্টা আক্রমণ করতে পিছপা হলেন না অর্থমন্ত্রী অরুণ জেটলি। ফেসবুক পোস্টে তাঁর দাবি, ‘যারা বাধ্য হয়ে সরকারের বিরোধিতা করে চলেছে, তাদের মিথ্যা বলার ক্ষেত্রে কোনও সংশয় নেই। দেশের স্বার্থের বিরোধী হলেও, তারা তর্ক চালিয়ে যাবে। ওরা দুর্নীতিকেই ছদ্মবেশে ধর্মযুদ্ধ হিসেবে তুলে ধরবে। যখনই দরকার হবে, ওরা দ্বিচারিতা করবে।’ নাম না করে কংগ্রেসের সমালোচনা করে জেটলি লিখেছেন, ‘২০১৪ সালের সাধারণ নির্বাচনের আগে অনেকেই আশা করেননি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন নরেন্দ্র মোদি।  রাজনৈতিক ব্যবস্থায় অনেকেই ভেবেছিলেন, তাঁদের জন্মই হয়েছে শাসন করার জন্য। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, অনেকে প্রভাব খাটিয়ে বিভিন্ন পদে বসেছেন। বাম ও অতি বাম মনোভাবাপন্নদের কাছে নতুন সরকারের গ্রহণযোগ্যতা নেই। ফলে একদল নতুন বিরোধী তৈরি হয়েছে। তাঁদের বিশ্বাস, সরকার কোনও ভাল কাজ করতে পারে না। তাই সব কাজেরই বিরোধিতা করতে হবে।’ উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ, আধার, বিচারপতি লোয়ার মৃত্যু মামলা, সিবিআই, রিজার্ভ ব্যাঙ্ক, বিচারবিভাগের সক্রিয়তা সহ বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করে বিরোধীদের আক্রমণ করেছেন জেটলি। তাঁর মতে, বিরোধীরা সার্বভৌম নির্বাচিত সরকারকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। যারা নির্বাচিত হয়নি তাদের শক্তিবৃদ্ধি করলে গণতন্ত্র দুর্বল হয়। রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়েও বিরোধীদের আক্রমণ করে অর্থমন্ত্রীর দাবি, দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়ে দেওয়ার কৃতিত্ব প্রাপ্য প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget