এক্সপ্লোর

লাইব্রেরিতে ঢুকে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ পুলিশের, সিসিটিভি ফুটেজ প্রকাশ জামিয়ার, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

৪৯-সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটি

নয়াদিল্লি: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের ভাইরাল ভিডিও ঘিরে ফের তোলপাড়। ছবি প্রকাশ্যে আসতেই ট্যুইটারে সমালোচনার ঝড়।

সম্প্রতি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একটি দুমাস পুরনো ভিডিও ভাইরাল হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, এই ছবি গত বছরের ১৫ ডিসেম্বরের। ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

পড়ুয়াদের দাবি, যেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিএএ-বিরোধী প্রতিবাদের জেরে হিংসা ছড়িয়ে পড়ে, এই ভিডিও সেদিনের। ৪৯-সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটি। জামিয়া কো-অর্ডিনেশন কমিটি হল পড়ুয়া ও প্রাক্তনীদের সংগঠন।

ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন পুলিশকর্মী আচমকা ঘরে ঢুকে এলোপাথারি লাঠিচার্জ করছে। পুলিশের লাঠিচার্জ শুরু হতেই কয়েকজন পড়ুয়া দৌড়ে পালাচ্ছেন। দেখা যাচ্ছে, পুলিশ ঢুকতেই কেউ টেবিলের তলায় আশ্রয় নিচ্ছেন। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

এনিয়ে দিল্লি পুলিশের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।তবে ভিডিও ভাইরাল হওয়া মাত্র ট্যুইটারে সমালোচনায় সরব প্রিয়ঙ্কা গাঁধী থেকে অনুরাগ কাশ্যপ। প্রিয়ঙ্কা গাঁধী লেখেন, দেখুন দিল্লি পুলিশ কেমন পড়ুয়াদের পেটাচ্ছে। এক পড়ুয়া বই পড়ছে, কিন্তু পুলিশ তাঁকেও মারছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দিল্লি পুলিশ মিথ্যে কথা বলেছে যে তারা লাইব্রেরিতে ঢোকেনি, পড়ুয়াদের মারেনি। এখনও যদি পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কেন্দ্রের মনোভাব স্পষ্ট হয়ে যাবে।

কংগ্রেস নেতা শশী তারুর বলেন, কোনও উস্কানি ছাড়াই পুলিশ জামিয়ার পড়ুয়াদের পেটাতে শুরু করল। এটা ভয়ঙ্কর। এই সব পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা উচিত।

পরিচালক অনুরাগ কাশ্যপ ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, কীভাবে বিজেপি কাজ করে, এটা তার স্পষ্ট প্রমাণ। হিংসায় উস্কানি দেওয়া আর বিরোধী স্বরকে দমিয়ে দেওয়া। ওরা শুরু থেকেই এটা করে আসছে। প্রতিবারই ওরা দেশের সামনে একটা অদৃশ্য শত্রুকে দাঁড় করিয়ে দেয়। দেশের আসল শত্রু ওরাই। অমিত শাহ এবং মোদির নোংরা রাজনীতির এটাই স্বরূপ।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget