এক্সপ্লোর

জিয়াগঞ্জ কাণ্ডের কিনারা ! '২৪ হাজার টাকার রশিদ না দেওয়ায় খুন', জানাল পুলিশ, গ্রেফতার রাজমিস্ত্রি

পুলিশের দাবি, ধৃত জেরায় জানিয়েছে, প্রথম দফার ২৪ টাকার রসিদ পেলেও, দ্বিতীয় দফার ২৪ হাজার টাকার রসিদ দিচ্ছিলেন না বন্ধুপ্রকাশ।

জিয়াগঞ্জ: অবশেষে কিনারা হল জিয়াগঞ্জে বন্ধুপ্রকাশ পাল হত্যা রহস্যের। মুর্শিদাবাদেরই সাগরদিঘি থেকে, উৎপল বেহরা নামে বছর কুড়ির এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। জেরায় খুনের কথা স্বীকার করেছে উৎপল, দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, শিক্ষক বন্ধুপ্রকাশ পালের গ্রাম সাগরদিঘির সাহাপুরেরই বাসিন্দা ধৃত উত্পল বেহরা। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক সপরিবারে শিক্ষক খুনে জড়িত বলে পুলিশের দাবি। ২৪ হাজার টাকা নিয়ে গোলমালের জেরেই, আক্রোশবশত এই খুন বলে পুলিশকে জনিয়েছে তরুণ। ধৃত উৎপল পুলিশের কাছে জানিয়েছে, লগ্নি সংস্থায় জমা দেওয়া ২৪ হাজার টাকার রসিদ না দিয়ে উল্টে গালিগালাজ করেন বন্ধুপ্রকাশ। সেই আক্রোশ থেকেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিক্ষক খুনের ছক। নিহত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হওয়া রক্তমাখা লগ্নি সংস্থার কাগজ থেকেই মেলে সূত্র। একই গ্রামের বাসিন্দা হওয়ায় শিক্ষকের স্ত্রী-পুত্র আততায়ীকে চিনত, সেই কারণেই সপরিবারে খুন। তিনটি খুন করতে আততায়ী সময় নিয়েছিল পাঁচ মিনিট। সাংবাদিক বৈঠকে দাবি জেলা পুলিশ সুপারের। বিজয়া দশমীর দিন সাহাপুর হাইস্কুলের শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি ও ছ’বছরের ছেলে অঙ্গন খুন হন হাঁসুয়ার কোপে। তারপর থেকেই খুনের পেছনে নানারকম তত্ত্ব উঠে এসেছে। বন্ধুপ্রকাশের খুনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, এমন দাবি করে সোচ্চার হয়েছিল বিজেপি ও আরএসএস। তারা দাবি করে মৃত মাস্টারমশাই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পাল্টা যুক্তি দেওয়া হয় রাজ্যের শাসকদলের তরফে। সেই থেকেই রাজ্য-রাজনীতি সরগরম বন্ধুপ্রকাশ পালের মৃত্যু রহস্য নিয়ে। তদন্তে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি। আটক করা হয় দুজনকে। পুলিশ সূত্রের খবর বেশ কয়েকটি লগ্নি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন বন্ধুপ্রকাশ পাল। শিক্ষক পরিচিতিকে কাজে লাগিয়ে বেশ কয়েকজনকে তিনি ওই সমস্ত সংস্থায় বিনিয়োগ করাতেন। বন্ধুপ্রকাশ পালের ঘর থেকে পাওয়া একটি ডায়েরির পাতার লেখা নিয়েও দানা বাঁধে সন্দেহ। স্ত্রীর সঙ্গে মন কষাকষি ছিল কি না, উঠছিল প্রশ্ন। শেষপর্যন্ত বিভিন্ন লোককে পুলিশ জেরা করে কিছুটা নিশ্চিত হয়, খুনের পিছনে আর্থিক বিবাদই। পুলিশের দাবি, ধৃত জেরায় জানিয়েছে, প্রথম দফার ২৪ টাকার রসিদ পেলেও, দ্বিতীয় দফার ২৪ হাজার টাকার রসিদ দিচ্ছিলেন না বন্ধুপ্রকাশ। স্কুলে গিয়ে বেশ কয়েকবার তাঁর সঙ্গে দেখা করেন তাঁর বাবা। টাকা ফেরত দেওয়া হোক, না হলে রসিদ, এ কথা বলে শিক্ষককে ফোন করে উৎপল। ধৃতের দাবি, সেসময় তাকে গালিগালাজ করেন বন্ধুপ্রকাশ। এরপরই শিক্ষক খুনের ছক, জেরায় কবুল ধৃতের।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget