এক্সপ্লোর

John Mcafee Suicide:স্পেনের জেলে ‘আত্মহত্যা’ অ্যান্টিভাইরাসের পথিকৃৎ ম্যাকাফির

কর ফাঁকির অভিযোগে তাঁর প্রত্যর্পণ চেয়েছিল আমেরিকা। ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে ইচ্ছাকৃতভাবে করফাঁকির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, কনসাল্টিং কাজ, ক্রিপ্টোকারেন্সি ও নিজের জীবনের কাহিনীর স্বত্ত্ব বিক্রি থেকে প্রচুর অর্থ উপার্জন করলেও তিনি ইচ্ছাকৃতভাবে আয়কর রিটার্ন জমা দেননি।  

মাদ্রিদ: স্পেনের জেলেই মৃত অবস্থায় পাওয়া গেল অ্যান্টিভাইরাস সফটওয়্যারের পথিকৃৎ জন ম্যাকাফি। কারা দফতরের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। উত্তরপূর্বে ক্যাটালিনা অঞ্চলের কারা বিভাগের এক আধিকারিক বলেছেন, বার্সেলোনার কাছে জেলে তাঁর সেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ  প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। 
 ২০২০-র অক্টোবর বার্সেলোনার বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ইস্তানবুলগামী বিমানে ওঠার আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে তিনি জেলেই ছিলেন। 
কর ফাঁকির অভিযোগে তাঁর প্রত্যর্পণ চেয়েছিল আমেরিকা। ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে ইচ্ছাকৃতভাবে করফাঁকির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, কনসাল্টিং কাজ, ক্রিপ্টোকারেন্সি ও নিজের জীবনের কাহিনীর স্বত্ত্ব বিক্রি থেকে প্রচুর অর্থ উপার্জন করলেও তিনি ইচ্ছাকৃতভাবে আয়কর রিটার্ন জমা দেননি।  
আমেরিকায় দোষী সাব্যস্ত হলে তাঁর ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। এর আগে স্পেনের ন্যাশনাল কোর্ট বুধবারই আমেরিকায় তাঁর প্রত্যর্পণের আর্জি মঞ্জুর করেছিল। এই রায়ের বিরুদ্ধে আবেদন জানানো যেত এবং এরপর এ ব্যাপারে স্পেনের মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হত। 
গত নভেম্বরে আমেরিকার দায়ের করা প্রত্যর্পণের আর্জি উল্লেখ করে আদালতের রায়ে বলা হয়েছিল যে, ম্যাকাফির চার বছরে ১২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। কিন্তু আয়কর রিটার্ন জমা দেননি। 
এতে আরও বলা হয় যে, নিজের আয় ও সম্পত্তি ইন্টারন্যাল রেভিনিউ সার্ভিস থেকে  গোপন রাখতে কারচুপি করেছিলেন। 
১৯৮০-র দশকে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের হাত ধরে সাফল্যের সিঁড়িতে পা রেখেছিলেন ম্যাকাফি। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম এখনও তাঁর নামেই পরিচিত। স্বঘোষিত ক্রিপ্টোকারেন্সি-গুরুও হয়ে উঠেছিলেন তিনি। এর থেকে তাঁর দৈনিক আয় ২০০০ ডলার বলে দাবি করা হত।
গত ১৬ জুন এক ট্যুইটে ম্যাকাফি লিখেছিলেন যে, মার্কিন কর্তৃপক্ষ মনে করে আমার গুপ্ত ক্রিপ্টো রয়েছে। সত্যিই যদি আমার থাকত। আমার বাকি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আমার বন্ধুরাও সঙ্গ ছেড়েছে। আমার কিছুই নেই। এরপরও আমার কোনও কিছুর জন্যই আক্ষেপ নেই। 
২০১৬-তে তিনি লিবারেটারিয়ান পার্টির প্রার্থী হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget