এক্সপ্লোর

অফিস পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কঙ্গনা

কঙ্গনার দু’কোটি টাকার ক্ষতি হয়েছে, জানালেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি।

মুম্বই: গতকাল বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর অফিস ভাঙার পর আজ সেই জায়গাটি পরিদর্শন করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বান্দ্রায় নিজের অফিসে যাওয়ার পর সেখানকার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, ‘বিএমসি-র দল বেশ কয়েকটি দামী শিল্পকর্ম ও শৌখিন জিনিস ভেঙে দিয়েছে। কঙ্গনার নানা শিল্পকর্ম কেনার শখ রয়েছে। গতকাল তাঁর অফিসে বিএমসি-র অভিযানে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। কঙ্গনার দু’কোটি টাকার ক্ষতি হয়েছে। যে কোনও মূল্যে ক্ষতিপূরণ আদায় করা হবে।’
View this post on Instagram

#KangnaRanaut snapped at her office after demolition drive by BMC Mumbai yesterday #Instadaily #paparazzi #manavmanglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

আজ ফের শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আক্রমণ করে শিবসেনাকে ‘সনিয়া সেনা’ বলে ট্যুইটে তোপ দেগেছেন কঙ্গনা। এই অভিনেত্রী ট্যুইটে লেখেন, ‘কুর্সির জন্য বালাসাহেব ঠাকরের নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে শিবসেনা এখন সনিয়া সেনাতে পরিণত হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার ভূমিকাকে আক্রমণ করে কঙ্গনার ট্যুইট বার্তা, ‘যারা অফিস ভাঙে তাদের দয়া করে সিভিক বডি বলবেন না। সংবিধানের অপমান করবেন না।’ পাল্টা শিবসেনার মুখপত্র সামনায় সাংসদ সঞ্জয় রাউতের বিবৃতি প্রকাশিত হয়েছে।  তাতে তিনি লিখেছেন, ‘প্রতিশোধ নেওয়ার মনোভাব থেকে কঙ্গনার অফিসে বৃহন্মুম্বই পুরসভা অভিযান চালায়নি।  তবে কেন অফিস ভাঙা হয়েছে, তার জবাব দিতে পারবেন পুরসভার কমিশনার। কেউ যদি আইন ভাঙে তাহলে পদক্ষেপ করতে হয়।’  সেইসঙ্গেই সঞ্জয় লিখেছেন, তাঁরা বাবরি ধ্বংস করেছিলেন, কঙ্গনা তাঁদের কী শেখাবেন?  সঞ্জয় বিবৃতিতে লিখেছেন, কঙ্গনা একজন শিল্পী যিনি মুম্বইয়ে থাকেন। তিনি মুম্বই সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। যদি তিনি মন্তব্য প্রত্যাহার করে নেন, তাহলে আর ঝামেলা থাকে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget