এক্সপ্লোর

বলিউডের সঙ্গে মাদকের ঘনিষ্ঠ যোগ, এনসিবি তদন্ত করলে জেলে যাবে অনেক তারকাই, গোপন কথা জেনে ফেলাতেই খুন সুশান্ত, বিস্ফোরক কঙ্গনা

তিনি বলিউডকে ‘বুলিউড’ বলেও কটাক্ষ করেছেন।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় সরব কঙ্গনা রানাউত। তাঁর দাবি, সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদকের যোগ থাকতে পারে। কারণ, বলিউডের প্রথমসারির লোকজনের সঙ্গে মাদকের কারবারীদের ঘনিষ্ঠ যোগ রয়েছে। তিনি এ বিষয়ে তদন্তকারীদের সাহায্য করতেও তৈরি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলিউডকে ‘বুলিউড’ বলেও কটাক্ষ করেছেন। একটি ট্যুইটে প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন, ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যদি বুলিউডে ঢোকে, তাহলে অনেক এ লিস্টারই জেলে যাবে। রক্তপরীক্ষা হলে এমন অনেক তথ্যই প্রকাশ্যে আসবে যা সবাইকে হতবাক করে দেবে। আশা করি স্বচ্ছ ভারত মিশনে প্রধানমন্ত্রীর দফতর বুলিউড নামক নালাও পরিষ্কার করবে।’ পরের ট্যুইটে কঙ্গনা লেখেন, ‘আমার বয়স যখন কম ছিল, সেই সময় মেন্টর যিনি পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে ওঠেন, তিনি আমার পানীয়তে মদ বা মাদক মিশিয়ে দিতেন। আমাকে পুলিশের কাছে যেতেও বাধা দিতেন তিনি। পরে আমি যখন সফল হই এবং বিখ্যাত ফিল্ম পার্টিগুলিতে যাওয়ার সুযোগ পাই, তখন মাদক, লাম্পট্য ও মাফিয়ার দুনিয়ার সঙ্গে পরিচিত হই।’ এই অভিনেত্রীর তৃতীয় ট্যুইট, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় মাদক হল কোকেন। প্রায় সব পার্টিতেই কোকেন থাকে। এই মাদকের দাম অনেক, কিন্তু শুরুতে কেউ যখন নামী ও উচ্চ আসনে থাকা ব্যক্তিদের বাড়িতে যায়, তখন তাকে বিনামূল্যে কোকেন দেওয়া হয়। অজান্তেই জলে মিশিয়ে দেওয়া হয়।’ পরের ট্যুইটে কঙ্গনা লিখেছেন, ‘আমি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে সাহায্য করতে চাই। কিন্তু আমার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিরাপত্ত চাই। আমি শুধু কাজের ক্ষেত্রেই না, জীবনেরও ঝুঁকি নিয়েছি। স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশান্ত অনেক নোংরা গোপন কথা জানতে পেরেছিল। সেই কারণেই ওকে খুন করা হয়েছে।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget