এক্সপ্লোর

সিপিআইয়ের হয়ে বিহারের বেগুসরাই থেকে আগামী লোকসভা ভোটে লড়বেন কানহাইয়া কুমার

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন বা জেএনইউএসইউ-এর প্রাক্তন অধ্যক্ষ কানহাইয়া কুমার বিহারের বেগুসরাই থেকে আগামী বছরের লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লড়বেন সিপিআইয়ের টিকিটে। মহাজোটবন্ধনের আরজেডি, কংগ্রেস, জিতনরাম মাঝির দল ও এনসিপি সমর্থন করবে তাঁকে। সিপিআই রাজ্য সচিব সত্যনারায়ণ সিংহ জানিয়েছেন, তাঁর দল  সহ সবকটি বাম দল চায় যে কানহাইয়া কুমার বেগুসরাই থেকে আগামী লোকসভা ভোটে দাঁড়ান। আরজেডি, কংগ্রেসও সমর্থন করেছে এই দাবি। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে আগে যখন এ নিয়ে কথা হয়, তখন তিনি কানহাইয়ার জন্য একটি আসন ছেড়ে দিতে রাজি হন বলে সত্যনারায়ণ দাবি করেছেন। আগামী লোকসভা ভোটে বিহারে ৬টি আসনে প্রার্থী দেবে সিপিআই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তারা প্রার্থী দিতে চায় যে আসনগুলিতে, সেগুলি হল বেগুসরাই, মধুবনী, মোতিহারি, খাগড়িয়া, গয়া ও বাঁকা। কানহাইয়া বেগুসরাই থেকে ভোটে লড়তে রাজি বলে সত্যনারায়য়ণ জানিয়েছেন। ‘দেশবিরোধী’ বিতর্কে খবরের শিরোনামে কানহাইয়া কুমার বিহারেরই বাসিন্দা। বারাউনির বিহট পঞ্চায়েত এলাকায় বাড়ি তাঁর। এক সময় বামপন্থীদের দুর্গ বেগুসরাইয়ে এখন ফুট ফুটিয়েছে পদ্ম, এখানকার সাংসদ বিজেপির ভোলা সিংহ। ২০১৪-র লোকসভা ভোটে আরজেডি দ্বিতীয় হয়, সিপিআই জেডিইউয়ের সমর্থন পেয়েও তৃতীয় স্থান দখল করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget